ড্রোন, ভীমের গদা,পাবজি বন্দুক বাজিতে মন মজেছে খুদেদের, ভিড় বাজি মেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সামনেই আলোর উৎসব দীপাবলি। এই সময় বিভিন্ন রকম আলো ও বাজি ব্যবহার করেন সকলেই। শব্দবাজির দাপট আগের থেকে কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। তবে দূষণ কমাতে এসেছে সবুজ বাজি। ছোটরা বাজি পোড়াতে অনেক বেশি ভালোবাসে। দীপাবলি বা কালীপুজোর সময় তাদের বায়না থাকে বিভিন্ন রকম বাজে কেনার। সেই বাজি কিনে, সেটি রোদে দিয়ে রাতে পোড়ানো পর্যন্ত সব দায়িত্ব নেয় তারাই। তারাবাতি, রং মশাল, চরকি, তুবড়ি, রকেট, ফানুস। কত রকমের বাজি পাওয়া যেত আগে। এখন পুরোনোর পাশাপাশি এসেছে নিত্যনতুন বাজি। সেগুলো কিনতে বাজি বাজারে হাজির খুুদেরা।

পাবজি বন্দুক, ড্রোন, প্লানেটরিয়াম, ভীমের গদা বিভিন্ন ধরনের নিত্য নতুন হরেক রকমের বাজির সম্ভার বাজি মেলায়। হাওড়ার চ্যাটার্জি পাড়ার বাজি মেলাতে গেলে দেখা যাবে ছোটদের ভিড়। বাড়ির লোকদের হাত ধরে বাজি বাজারে এসেছে পছন্দের বাজি কিনতে। ক্রেতারা জানিয়েছেন, চলতি বছর বাজির দাম কিছুটা হলেও বেশি। তবে শব্দবাজির পরিবর্তে এখন অনেকেই সবুজ আতশবাজির দিকেই ঝুঁকছে। মঙ্গলবার চ্যাটার্জি পাড়া ব্যাটরা সম্মিলনীর মাঠে শুরু হয়েছে বাজিমেলা। ছোট-বড় মিলিয়ে ৫০ টি স্টল রয়েছে সেখানে। কালীপুজো ও দীপাবলীর আগেই সেই মেলায় ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন নামে বাজি এসেছে বাজারে। রং মশালের নাম ভীমের গদা। শুনেছেন কোনদিন? পবজি বন্দুক থেকে শুরু করে রং মশাল বের হয়।

বিক্রেতাদের পক্ষ থেকে জানা গিয়েছে, ভীমের গদা ক্রেতাদের কাছে খুব পছন্দের। পাশাপাশি রয়েছে ব্যাট বল, পিকক বাজি, হ্যান্ড শট, কালার শট। এই সকল বাজেই ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর সঙ্গে বিক্রি হচ্ছে ড্রোন, লোটাস শট, ডাইনোসর, লাফিং মাঙ্কি, হেলিকপ্টার বাজি। এর দাম ২৬০ থেকে ৪০০ টাকা।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন