শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাসন্তীতে, দুই পরিবারের সংঘর্ষে আহত ৮

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাসন্তীতে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাসন্তীতে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন। আহতরা সকলেই বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, সোমবার (৩১ অগস্ট) বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ২ ও ৩ নম্বর ভরতগড় এলাকায়।
ঘটনার সূত্রপাত হয়, যখন কয়েকজন শিশু ওই এলাকায় খেলাধুলা করছিল। সেই সময়েই কোনও কারণে বাচ্চাদের মধ্যে তুমুল ঝামেলা হয়। তা গড়ায় মারধরে। এক শিশুর মারে আর এক শিশুর পায়ে গুরুতর আঘাত লাগে। এরপরেই ওই শিশুর পরিবার ঘাতক শিশুর বাড়িতে অভিযোগ জানাতে যায়। তারা এই ঝামেলার কারণ জানতে চায়। তখনই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কথা কাটাকাটি থেকে আচমকাই দুই পরিবার উত্তপ্ত হয়ে ওঠেন। শুরু হয় ব্যাপক মারামারি। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। যা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন।
আহতদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু প্রত্যেকের মাথায় গুরতর চোট থাকায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সামান্য শিশুদের ঝামেলাকে কেন্দ্র করে রীতিমতো দুই পরিবারের মধ্যে রণক্ষেত্রের সৃষ্টি হয়। ঘটনার পর দুই পরিবারের তরফেই বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আপাতত এই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। য়ার থম্থমে পরিবেশ। 

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪