বাবার মৃত্যুর সংবাদে শক্ত মনে সব রোগী দেখে শ্মশান ঘাটে গেলেন চুঁচুড়ার চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: চেম্বারে রোগীদের ভিড়। সবকটি রোগী দেখার মাঝে ভেসে এল মোবাইলে বাবার মৃত্যু সংবাদ চিকিৎসকের কানে। কিন্তু রোগী দেখা বন্ধ না করে নিজের কর্তব্যে পুরোপুরি অবিচল থেকে নজির গড়লেন চুঁচুড়ার ইমামবাজারের(Imambazar) চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায়(Dr. Sibashis Bandopadhay)। রোগীদের একবারও বুঝতে দিলেন না হই চিকিৎসক তার পিতৃ বিয়োগের বেদনা। সব সময়ই চিকিৎসক শিবাশিস বাবুর চেম্বারে রোগীদের ভিড় লেগে থাকে। হুগলির বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা তার কাছে আসেন। সমস্ত রোগী এবং পরিজনদের কাছে তিনি এ যুগের একজন ‘ব্যতিক্রমী ডাক্তার বাবু’।

আস্তে কথা বলা এই চিকিৎসক কখনো কোন রোগীকে ফেরান না। শুক্রবার তার এত বড় মানসিক আঘাতের মাঝেও তিনি ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত সব রোগীকে সেবা দিয়ে গেলেন। সকলেই এই চিকিৎসককে কুর্নিশ জানাচ্ছেন। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার শিবাশিস বাবুর বৃদ্ধ পিতা তাপস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। যখন তার বাবা মারা যান তখন তিনি চেম্বারে রোগী(Patient) দেখছেন। মৃত্যু সংবাদ বাবার যখন তার মোবাইল ফোনে আসে তখন জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টির মধ্যে বহু রুগী এসেছেন তাকে দেখাতে। দূরদূরান্ত থেকে রোগীরা এসেছেন। তাই কর্তব্যে অবিচল থাকা এই চিকিৎসক কাউকে ফেরাতে পারলেন না। সকল রোগীকে পরিষেবা দিয়ে তবে তিনি চেম্বার থেকে বের হলেন বাড়ির পথে।

এরপর বাড়ি গিয়ে বাবার দেহ নিয়ে সৎকার করতে ওই চিকিৎসক যান শ্মশানে(Burning Ghat)। চিকিৎসকের এই দায়িত্ববোধ দেখে সকলেই দুহাত তুলে ধন্য ধন্য বলছেন। চুঁচুড়া পুরসভার কাউন্সিলর(Councillor) ইন্দ্রজিৎ দত্তের মন্তব্য ,”অনেক গরিব মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন। রাত দুটো তিনটে পর্যন্ত প্রতিদিন রোগী দেখেন যে যা ফিস্ দেন তাই তিনি নেন। কোন চাহিদা নেই ওনার। এমন চিকিৎসকের জন্য আমি নিজেও এলাকাবাসী হিসেবে গর্বিত। ওনার পিতৃ বিয়োগের খবর পেয়েছি। সমবেদনা জানানো ছাড়া আমার কাছে আর কোন ভাষা নেই।”

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২