রচনা-অসিত দ্বন্দ্ব মিটল! দেবাংশুকে জিতিয়ে আনার লক্ষ্যে একসঙ্গেই প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চুঁচুড়ার রাজনীতিতে একসময় যে দ্বন্দ্ব নিয়ে তোলপাড় হয়েছিল, তা এখন অতীত। তৃণমূলের অভ্যন্তরীণ মতভেদ ভুলে এবার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জেতানোর লক্ষ্যে একজোট হলেন দলের নেতারা।

গত ২৯ মার্চ সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তিনি দাবি করেছিলেন, রচনা যদি দেবাংশুর সঙ্গে প্রচারে থাকেন, তবে তার পরাজয় নিশ্চিত। এমনকি কাটমানি প্রসঙ্গ তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন—রচনার সাহস থাকলে নির্দল হয়ে দাঁড়াক, তিনিও নির্দল হয়ে লড়বেন। নিজের টিকিট না পাওয়ার পিছনেও রচনার ভূমিকা রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

যদিও রচনা বন্দ্যোপাধ্যায় সেই সব অভিযোগ হেসে উড়িয়ে দেন। এরপর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসিত মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, যুব নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী এবং মহিলা সভানেত্রী মৌসুমি বসু চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরই বরফ গলতে শুরু করে।

বুধবার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবাংশুকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন অসিত মজুমদার। তৃণমূল কর্মীরা ফুল ছড়িয়ে ও মালা পরিয়ে দু’জনকে শুভেচ্ছা জানান। সেখানেই অসিত বলেন, “রচনার সঙ্গে সমস্ত দ্বন্দ্ব এখন অতীত। আমাদের একমাত্র লক্ষ্য দেবাংশুকে জিতিয়ে আনা।” তিনি আরও জানান, চুঁচুড়া একটি ঐতিহাসিক স্থান—এখানে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ও নজরুল ইসলামের পদধূলি রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জয় উপহার দেওয়াই এখন লক্ষ্য তৃণমূলের।

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের