চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিভিক পুলিশের সহায়তায় হারানো মোবাইল পেলেন যুবক

নিজস্ব প্রতিনিধি: সিভিক ভলেন্টিয়ারের সততায় মুখে হাসি ফুটলো যুবকের। জলপাইগুড়ি সদর ট্রাফিকের এক সিভিক ভলেন্টিয়ারের সততার জেরে মোবাইল ফোন হারাবার মাত্র দু ঘন্টার মধ্যে ৪০ হাজার টাকা দামের অ্যানড্রয়েড মোবাইল ফিরে পেল ভিন জেলার বাসিন্দা এক যুবক।

অফিসের কাজে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে এসেছিলেন শুভম প্রসাদ নামে এক যুবক। পথে গৌড়িয় মঠ এলাকায় কোনও ভাবে তার দামি মোবাইল ফোন পকেট থেকে পড়ে যায়। পড়ে ফোন করতে গিয়ে দেখেন তার ফোন নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে তার। ওই সময় ওই এলাকায় ডিউটি সারছিলেন প্রসন্নদেব রায় নামে জলপাইগুড়ি সদর ট্রাফিকের এক সিভিক ভলেন্টিয়ার। তিনি দেখেন রাস্তায় পড়ে আছে একটি মোবাইল ফোন। ফোনটি কুড়িয়ে নিয়ে তিনি অফিসে জমা করেন। পরে মোবাইলের মালিক এসে ফোনটিকে ট্রাফিক অফিস থেকে নিয়ে যান।

ঘটনায় শুভম প্রসাদ বলেন ফোন না পেয়ে তিনি অন্য একটি ফোন থেকে তার মোবাইল ফোনে কল করলে অপর প্রান্ত থেকে আওয়াজ আসে ওসি ট্রাফিক বাপ্পা সাহার। তিনি বলেন আপনার ফোনটি অফিসে রাখা আছে। আপনি এসে উপযুক্ত প্রমান দিয়ে ফোনটি নিয়ে যান। এরপর তিনি ট্রাফিক অফিসে গিয়ে সিভিক ভলেন্টিয়ার প্রসন্নদেব রায়কে ধন্যবাদ দিয়ে ফোনটি সংগ্রহ করে হাসিমুখে বাড়ি ফিরে যান।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ