সবংয়ে মাধ্যমিক ছাত্রের ‘রহস্যমৃত্যু’, স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন স্কুলে, নিহত শিক্ষার্থীর নাম অভিনন্দন সামন্ত, বয়স ১৬ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ। আগামী বছর তাঁর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন স্কুলে, নিহত শিক্ষার্থীর নাম অভিনন্দন সামন্ত, বয়স ১৬ বছর। সে স্কুলের হোস্টেলেই থাকতো। আজ সকালে তাঁর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্কুল চত্বরে। কিন্তু এমন একজন তরতাজা নাবালক এই বয়সেই মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্ত কেন নিল, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে?

পুলিশ সূত্রের খবর, নিহত ছাত্রের বাড়ি সবংয়ের ১৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায়। অভিনন্দন স্কুলের হস্টেলেই থাকত। তবে পুজোর ছুটিতে বাড়িতে গিয়েছিল সে। গত ২৮ অক্টোবর হস্টেলে ফেরে সে। ফেরার পর বুধবার এবং বৃহস্পতিবার নিয়মিত ক্লাস করেছে সে। কিন্তু শুক্রবার সকাল থেকে অভিনন্দনকে তাঁর হস্টেলের ঘরে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তাঁর সহপাঠীরা। তখনই একটি ক্লাসরুমের ভিতরে অভিনন্দনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁরা। যা দেখার পর ছাত্ররা হস্টেলের সুপার ও স্কুলের শিক্ষকদের খবর দেয়। এবং স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এই বিষয়ে স্কুলের একজন শিক্ষক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে অভিনন্দন হস্টেলে শুতে গিয়েছিল। তাঁর সহপাঠীরাই এই কথা জানায়। কিন্তু কেন সে এমন সিদ্ধান্ত নিল, ঘটল তা নিয়ে দিশেহারা শিক্ষকরাও।

এ দিন সকালে পুলিশ হস্টেলে গিয়ে অভিনন্দনকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই খবর পেয়ে হাসপাতালে পৌঁছছেন অভিনন্দনের পরিবার।কিন্তু কী কারণে আত্মহত্যা করল দশম শ্রেণির পড়ুয়া, তা নিয়েই দিশেহারা পুলিশ। সূত্রের খবর, বাবা-মা’র একমাত্র সন্তান ছিলেন অভিনন্দন। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা যান। এরপর তার মা আবারও বিয়ে করেন। অনুমান, মায়ের নতুন জীবন শুরু করাই হয়তো মেনে নিতে পারেনি অভিনন্দন। সেই কারণে অবসাদে থাকত সে। মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান। তবে অভিনন্দনের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে সম্পূর্ণ তথ্য জানা যাবে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী