‘কাউকে তাড়াতে দেব না’, মতুয়াগড়ে দাঁড়িয়ে হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ:একটা মজার ব্যাপার হল সকাল দশটার সময় জানানো হল হেলিকপ্টার যাবেনা। এতে আরো ভালো হলো, রাস্তায় আস্তে আস্তে বহু মানুষের সঙ্গে সড়ক পথে আমার দেখা হল জনসংযোগ হল। নির্বাচন এখনো অনেক দূরে ।কিন্তু সংঘাত শুরু হয়ে গেছে। আমি খুব প্রয়োজন ছাড়া হেলিকপ্টার ব্যবহার করি না। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেলিকপ্টার নেওয়া আছে ভাড়া করে। মঙ্গলবার বনগাঁয় মতুয়াগড়ের জনসভা থেকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তিনি বলেন,সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো। বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ছোটবেলা থেকে ছাত্র পরিষদ করে আসা লোক। নারী শক্তির প্রতিনিধি হিসেবে আমি এখানে আছি ভোট শুরু হলো না সংঘাত শুরু হয়ে গেল। বনগাঁর সভা থেকে বিজেপিকে মঙ্গলবার এই ভাবেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ইচ্ছে আপনারা তাই করুন, আমার কিছু যায় আসে না। সারা জীবন আমি সংগ্রাম করে এসেছি। রাস্তায় নেমেই আমি সংগ্রাম চালিয়ে যাব। রাস্তাই আমাকে রাস্তা দেখাবে।

বিজেপিকে বলি আমার সাথে খেলতে এসো না। মঙ্গলবার কপ্টারের বদলে সড়কপথে বনগায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে আধার কার্ড হবে বলল। আধার কার্ড তৈরি করতে টাকা নিল। আমাকেও আধার কার্ড তৈরি করতে হয়েছে ।আধঘন্টা সময় দিতে হয়েছে। এখন বলছে স্বাস্থ্য সাথী কার্ড হবে না, প্যান কার্ড হবে না। ইয়েস পাপা ইয়েস পাপা বিজেপি ছাড়া নো পাপা। এস আই আর করতে তিন বছর সময় লাগে। নির্বাচন কমিশন নিরপেক্ষ একটি সংস্থা। কিন্তু নির্বাচন কমিশন এখন সরকারের সমস্ত কিছু ঠিক করছে নির্ধারণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নিজের মত ধর্ম সাজাচ্ছে। ধর্মের নামে অধর্ম করছে ।মানুষকে শঙ্কিত করছে। বাংলা বিজেপির চাই। আগে ইতিহাসকে ভালো করে জানো। স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল তার মধ্যে বাংলা ,পঞ্জাব রয়েছে। যারা ছোটবেলা থেকে বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত তারা আজকে হঠাৎ ভাষাটাকে পরিবর্তন করবে কি করে? মতুয়াগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন বিজেপিকে। একেক জায়গায় ভাষার টান আলাদা। অশোকনগরের যে টান, বনগাঁতে অন্য টান, হাবড়াতে আবার অন্য টান। আজকে ভয় দেখাচ্ছে বিজেপি। কিন্তু আমি পরিষ্কার বলতে এসেছি, ভয় পাবেন না। যারা এখানকার প্রকৃত ভোটার, যারা ভোট দিয়েছেন, আগে যারা ২০২৪ সালে ভোট দিয়েছেন ,সেই লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে সরকার বাতিল হয়ে যাওয়া উচিত।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন এতদিন তুমি এসআইআর করার সময় পেলে না? নির্বাচনের ২মাস আগে এসআইআর করতে হল। এলাকা এলাকায় গিয়ে বিজেপি ধর্মের নামে ফর্ম বিলি করছে। ক্যা ক্যা করে চিৎকার করছে। কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় স্পষ্ট। সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় ।মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির কথায় কমিশন চলছে। আমার কথা শুনে আপনাদের কোন কিছু করতে হবে না আপনারা নিজেদের বুদ্ধি প্রয়োগ করুন এবং যাচাই করে দেখুন CAA মাধ্যমে ফরম পূরণ করলে আপনি বাংলাদেশ নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে আবেদন জানাচ্ছেন এটা প্রমাণ হয়ে যাবে। বারবার মুখ্যমন্ত্রী(CM) মতুয়াদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পাবেন না আতঙ্কিত হবেন না। আপনাদের তাড়াতে আমি দেবো না বিজেপি ধর্ম নিয়ে খেলছে ভয় দেখাচ্ছে ।বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। অসমে এস আই আর হচ্ছে না। রাজস্থানে কিছু হচ্ছে না। জোর করে বাংলা নিতে হবে রক্তচক্ষু দেখানো হচ্ছে। কিন্তু এই মাটি আপনাদের রক্ত চক্ষুকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারোর গায়ে কোন হাত দিতে আমরা দেব না। মতুয়া মহা সংঘ থেকে ১০০ টাকার বিনিময় একটি স্লিপ দেয়া হচ্ছে বলা হচ্ছে এই স্লিপ নিয়ে গেলে নাগরিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এরকম কোন নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইনে কি লেখা আছে?

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা