আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌৯০ লক্ষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে ৬০ লক্ষই হিন্দু’‌, বিজেপিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীনা মণ্ডলের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরূপনগরের তেঁতুলিয়া হাইস্কুল ফুটবল মাঠের সভা থেকে বিজেপিকে তুলোধনা করেন তিনি। আর বিজেপির গোপন পরিকল্পনাও ফাঁস করে দেন। এমনকী দেশের সব স্বশাসিত সংস্থা বিক্রি হয়ে গিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসআইআর পর্বে বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলেও সরব হন তিনি। তার সঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপির পরিকল্পনাও ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।

এদিকে দেশের সব এজেন্সিকে বিজেপি কিনে নিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌দেশের সব এজেন্সিকে বিজেপি কিনে নিয়েছে। একটি সংবাদপত্রে দেখলাম, যে ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। আর তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু ও ৩০ লক্ষ মুসলমান।’‌

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এই কাজ অন্যান্য রাজ্যের নির্বাচনেও করেছে বিজেপি বলে তোপ দাগলেন তিনি। তাই উদাহরণ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকানো হচ্ছে। অসমে ভোট দেওয়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে ট্রেনে চাপিয়ে ৫০ হাজার জনকে নিয়ে যাওয়া হয়েছিল। ‌যদি বাংলাকে ভাল রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যুবসাথী চালাতে হয়, তাহলে স্বৈরাচারী বিজেপিকে একটিও ভোট নয়। আমাকে দেখে ভোট দেবেন। তৃণমূলকে ভোট দেবেন।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেস যে জিতবে এবং মুখ্যমন্ত্রী নিজেও জিতবেন বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন তিনি। এমনকী বিজেপি কী করতে পারে এবারের নির্বাচনেও তাও প্রকাশ্যে আনেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, ‘‌ইভিএম ভাল করে চেক করে নেবেন। দেখে নেবেন, সব পার্টির বোতাম টিপে যাচাই করে নেবেন, সেগুলো ঠিকঠাক পড়ছে কি না। না হলে কিন্তু ভোট করতে দেবেন না। অনেক জায়গায় ভোট আটকাবে। গটগট করে আসছে কিছু লোক। নিজের সন্তানকে যেমন দিয়ে দেন না, তেমনই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে দেবেন না। সাবধান থাকবেন, খেয়াল রাখবেন। আমার যে ক’টা ভোট কেটেছে, তাতে আমি ভয় পাই না। তাতেও আমি জিতব।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪৭, বিজেপি ১৩৭, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ