আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধনা করলেন তিনি। সিআরপিএফ অফিসারকে ব্যবহার করে নন্দীগ্রামে ভোট লুঠ করা হয়েছিল। এবার তাঁর সঙ্গে বৈঠক করে অমিত শাহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট স্লো করতে নির্দেশ দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার বসিরহাটের জনসভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে গণতান্ত্রিক পথ না মানায় তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌পুলিশ ভাইরা আপনাদের এত সক্রিয় হওয়া দরকার নেই। পরশু তো আমার বিধানসভা ভবানীপুরেও এক কর্মীকে পিটিয়েছে। আমার প্রিয় ভাই, মোটাভাই সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল, তাকে নিয়ে মিটিংয়ে বসেছিল। মিটিং করে বলেছে, ভোট স্লো করে দাও। লোকে যেন ভোট দিতে না পারে। এই সব আরও কিছু বলেছে। আমি এসব আইডিয়া করছি। আমার ভবানীপুরেও দায়িত্ব দিয়েছে। আমার বয়েই গেছে। তোরা কাঁচকলা করবি আমার।’‌

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। আজ শনিবার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুর সপ্তমে তুলে মোদি শাহের উদ্দেশে বলেন, ‘শুধু একটা রাজ্যে এই সব করছো। ভাণ্ডার সারা দেশে করো না কেন?‌ বাজেটে তো নেই। এখানে এসে ভাণ্ডার দেওয়ার কথা মনে পড়েছে। বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়ার প্রয়োজন ওদের। দেশের জন্য কী করেছেন? খেয়েছেন। দেশটাকে শেষ করে দিয়েছে। নিজের নামে জ্যান্ত অবস্থায় স্টেডিয়াম! যেখানে আমরা কাজ করেছি, সেই লোকসভা ভেঙেছে।’

এছাড়া আজ, শনিবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। অমিত শাহকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘‌আমরা চেয়ারকে রেসপেক্ট করি। আপনি আরও ঘুরুন। আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে। কিন্তু আপনি কী করে বলছেন, ঝুলিয়ে দেওয়া হবে। সোজা করা হবে। হিংসার কথা বলছেন! আমি জানি, এঁদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যাঁরা আছেন। তাঁদের বলছি কেস করুন। এই কথা হোম মিনিস্টার বলতে পারে না। আমিও বলতে পারি না। আইন সকলের জন্য এক। আরে ঘরে ঘরে তো তৃণমূল। এত লোককে পেটাবেন! ভবানীপুরেও কাল বাস ঢুকেছিল। আমরা ভাল করে মিষ্টি খাইয়েছি। বলেছি আবার খাওয়াব।’‌

Published by:

Share Link:

More Releted News:

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ