‘‌তুমি কাকে ভয় দেখাচ্ছ, সব জানি’‌, নাম না করে শাহকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার সামশেরগঞ্জের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে এখানে ফোন করে প্রশাসনের কিছু অফিসারকে ভয দেখানো হচ্ছে বলে অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। এমনকী এই বিষয়টি সম্পর্কে তাঁর কাছে সব তথ্য আছে বলেও সভা থেকে জানিয়ে দেন। আর তাই বাংলা জেতার পর দিল্লি থেকে বিজেপিকে তাড়াতে হবে বলে সুর চড়ান তিনি।

এদিকে পুলিশ প্রশাসনের সর্বস্তরে ফোন করে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছে তথ্য রয়েছে, কাকে কাকে ভয় দেখানো হচ্ছে এবং ফোন করা হচ্ছে। সামশেরগঞ্জের সভা থেকে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ, কাকে ফোন করছ, সব জানি। তুমি হচ্ছো সবচেয়ে বড় ভোটকাটারি ভাই। তামিলনাড়ুতে কিসের আন্ডারস্ট্যান্ডিং! সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিচ্ছ।’‌

অন্যদিকে যিনি এই ফোন করে ভয় দেখাচ্ছেন তাঁর নাম নেননি মুখ্যমন্ত্রী। কারণ ওই নাম নিতে তাঁর লজ্জা করে বলে জানিয়ে দেন। ভোট কাটা এবং ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে তুলোধনা, ‘‌আগামী দিন তুমি ভাবছ ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। জেনে রেখো আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে কোনও দিন এটা হতে দেব না। আমি মানে ১০০ ভাগ মানুষ। তাই তোমরা আমার উপর বদলা নিচ্ছ। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশনও ওদের আন্ডারে হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই করছে।’‌

এছাড়া ভোটের সময় কেমন ষড়যন্ত্র করতে পারে বিজেপি সেটাও আজ ভরা জনসভা থেকে জানিয়ে দেন তৃণমূল নেত্রী। ভোটে জিততেই এসব করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাই মানুষকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌রাতের বেলা অন্ধকার করে শুধু সিআরপিএফ–কে দিয়ে পাহারা দিয়ে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভিতরে যাতে মেশিন বদলাতে না পারে, তার জন্য ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করতে হবে। ২৯৪টি কেন্দ্রে আমি কিন্তু প্রার্থী। ভুলে যান কার কী নাম, কার কী ধর্ম। শুধু মনে রাখুন জোড়াফুল। জোড়াফুলকে ভোট দিলে আমি আপনাদের রক্ষা করতে পারব।’‌

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১