চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌মালদা কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি’‌, ষড়যন্ত্র ফাঁস মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে এবার কর্মীদের উপর ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিএলও এবং ইআরও’‌দের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। এখান থেকে এসআইআর পর্বে মারা যাওয়া মানুষজনের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। এই কাজ করে যেতে হবে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিএলও এবং কর্মীদের নিদান দেন তৃণমূল সুপ্রিমো। ট্রাইব্যুনালে গিয়ে অধিকার রক্ষার লড়াই করতে হবে বলেও জানিয়ে দেন তিনি। আত্মহননের পথ ছেড়ে অধিকার রক্ষার লড়াই করতে হবে বলে স্পষ্টভাষায় জানিয়ে দেন তিনি। আর মালদার ঘটনায় বিজেপির চক্রান্ত ফাঁস করে মূল অভিযুক্তকে সিআইডি গ্রেফতার করেছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে মালদার ঘটনা বিজেপির চক্রান্ত বলে দাবি করেন তৃণমূলনেত্রী। এই কাজের পিছনে কংগ্রেসের উস্কানি আছে বলেও দাবি তাঁর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌মালদার ঘটনা যে ঘটিয়েছে, তাকে কে গ্রেফতার করেছে জানেন তো? এই রাজ্যের সিআইডি। মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছিল। বিজেপির কথায় দাঙ্গা ছড়ানোর ছক। এনআইএ আসার আগেই বাগডোগরা থেকে গ্রেফতার করা হয়েছে। মালদার যে ঘটনা ঘটানো হয়েছিল তার পিছনে রয়েছে বিজেপি এবং কংগ্রেসের উস্কানি। জজেদের ঘেরাও করে রাখা হয়েছিল। দাঙ্গা যাতে না হয়, মানি লন্ডারিং এবং অস্ত্র যাতে না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখবেন মা–বোনেরা।’‌

অন্যদিকে মুম্বই থেকে মিমকে নিয়ে আসার অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। বিজেপি কোনও কাজ করেনি। দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় সরকারকে সরানোর পর সেইসব কাজ তৃণমূল করবে বলেও অভয় দেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌বিজেপি আসন পুনর্বিন্যাস করে বাংলা ভাগের চক্রান্ত করছে। বিহার আর বাংলার কয়েকটা এলাকাকে নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করেছে। তবে তার আগেই ওরা হারবে। ২০২৬ সালেই হারাব। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকানো হতে পারে। এই বিষয়ে দলীয় প্রার্থীদের অতি আত্মবিশ্বাসী হবেন না।’‌

এছাড়া দলের নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন তৃণমূল সুপ্রিমো। তার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আগামী নির্বাচনে সবাই প্রস্তুত আছেন তো?‌ বিজেপি একটা ষড়যন্ত্র করেছে। বাড়ি গিয়ে বলবে এজেন্সি থেকে এসেছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন। টাকা দেব। তারপর সব টাকা ফাঁকা করে দেবে। এখন ভয় দেখাতে বলছে ২৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। ও মোটা ভাই যতই চক্রান্ত করবে ততই জবাব মিলবে। তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

চারজন বাউন্সারকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী, মহারাষ্ট্র থেকে বাংলায় কেন?‌

‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

মালদার তিনটি ডিসি আর সি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

হুডখোলা গাড়িত চেপে ভোটপ্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ