রণক্ষেত্র যুবভারতী, বিধাননগর পুলিশের ‘‌অপদার্থতার’‌ জন্য ক্ষমা চাইলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রেখেছিলেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। আর তাঁকে দেখতে ভিড় করেছিলেন ফুটবল ভক্তরা। কিন্তু সঠিকভাবে দেখতে পাননি ফুটবল যুবরাজকে। তার ফলে ভাঙচুর, তছনছ করা হয় যুবভারতী। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে তৈরি হল বিশৃঙ্খলা, কেউ বোতল ছুঁড়ল, কেউ আবার ব্যারিকেড ভাঙল। পারদ যখন তুঙ্গে তখন যুবভারতীর ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কড়া পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। এমনকী সেই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে নিলেন ফুটবল তারকার কাছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে ‘অব্যবস্থা’ হয়েছে সেটার জন্য তিনি ‘স্তম্ভিত এবং বিচলিত’। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় এবং মুখ্যসচিব মনোজ পন্থ–সহ আর একজনকে। সকল ক্রীড়াপ্রেমীর কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থা দেখা গিয়েছে তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল।’‌

অন্যদিকে ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখাচ্ছিল মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন মেসিকে বলে অভিযোগ। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। আর তার জেরেই ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। তারপরেই বিশৃঙ্খলা দেখা দেয় গোটা মাঠে। ভাঙচুর, তছনছ করা হয় গোটা যুবভারতী। গেট থেকে গ্যালারি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’‌

এছাড়া পাঁচতারা হোটেলে তারকা ফুটবলারের সঙ্গে দেখা করেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। এরপর মেসি পৌঁছে যান যুবভারতীতে। গ্যালারি ভর্তি জনতা—মেসিকে দেখতে কেউ এসেছেন মুম্বই থেকে কেউ এসেছেন আমেরিকা থেকে। কারও চোখে জল, কেউ উত্তেজিত। কিন্তু এই আনন্দ ছিল কয়েক মিনিটের। অভিযোগ উঠেছে, যুবভারতীতে ঢোকা মাত্রই লিয়োনেল মেসিকে ঘিরে রইলেন একদল মানুষ। মোটা টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিল সকলে। কেউ বোতল ছুড়লেন, কেউ চেয়ার ছুড়লেন। তখন মেসিকে নিয়ে ক্রীড়াঙ্গনের বাইরে বেরিয়ে গেল কর্তৃপক্ষ। রণক্ষেত্র চেহারা নিল যুবভারতী। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় লিখলেন, ‘‌আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব পালন করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। আবারও, আমি সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’‌

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…