আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল এক অভিনব প্রচারে। তিনি যে মাটির সঙ্গে সংযোগ রাখেন, মানুষের পাশে থাকেন এবং বাংলার মানুষের নাড়ির টান বোঝেন সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। তার জন্য তাঁকে কোনও জনসভা করতে হয়নি। কোনও কথা বলতে হয়নি। শুধু নিজের নীরব উপস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে মিশে গিয়ে বুঝিয়ে দিলেন, সব বল চালিয়ে খেলতে নেই। অনেক সময় ছেড়ে দিয়েও সাফল্য পাওয়া যায়। আজ তৃণমূল সুপ্রিমোকে আবার সেভাবেই পেলেন সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীরা।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার বিকেলে দমদম উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে রোড–শো করতে যান তিনি। সেখানে গিয়ে বেশ কিছুটা রাস্তা ঘুরলেন দলীয় কর্মীর মোটরবাইক চড়ে। যা ওই কর্মী ভাবতেই পারেননি। হঠাৎ করে তাঁকে থামাতে বললেন মোটরবাইক। আর তাতে উঠে বসলেন তৃণমূলনেত্রী। আর এটা দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না ওই তৃণমূল কর্মী যুবক। গায়ে যেন কাঁটা দিয়ে উঠল তাঁর। মুহূর্তের মধ্যে স্টার্ট দিলেন ওই তৃণমূল কর্মী। হাসি মুখে ছুটল মোটরবাইক। আর তখন ক্যামেরার ফ্ল্যাশ লাইট সেই ছবি বন্দি করতে ব্যস্ত। এই ছবি দেখে আপ্লুত কর্মী–সমর্থকরা। সকলে বলছেন, মুখ্যমন্ত্রী যে প্রকৃত অর্থে জননেত্রী সেটা আবার তিনি প্রমাণ করলেন। স্লোগান উঠল জয় বাংলা।

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখনও জেলায় জেলায় ঝোড়ো সফর করে চলেছেন। দুপুরে হুগলি দিয়ে শুরু করলেও বিকেলেই পৌঁছে যাচ্ছেন উত্তর ২৪ পরগনা এবং সন্ধ্যায় ফিরে রোড–শো কলকাতায়। আবার উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন তাঁরা। বাংলার মানুষের অধিকার রক্ষা করতেই ছুটে বেড়াচ্ছেন। এভাবেই আজ প্রচারে ছুটলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তার মধ্যেই আজ দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে জনসংযোগ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া কোভিড চলাকালীন স্কুটিতে করে নবান্ন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন চালকের আসনে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আর এবার একেবারে সাধারণ তৃণমূল কর্মী। বিরোধী নেত্রী থাকাকালীন তাঁর জীবন ছিল সংগ্রামের। জঙ্গলমহল থেকে জমি আন্দোলনের জেলা পূর্ব মেদিনীপুরের নানা রাস্তায় মোটরবাইকে করে পৌঁছে গিয়েছিলেন বিপদে পড়া মানুষের দুয়ারে। মানুষের অধিকারের স্বার্থে সদ্য তাঁকে দেখা গিয়েছিল রাজপথ থেকে সুপ্রিম কোর্টে যেতে। আর আজ দেখা গেল, বিরাটির বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত দমদম উত্তরে রোড শো ছিল তাঁর। গাড়িতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাটি মিনি বাসস্ট্যান্ডে নামেন। তারপর বেশ খানিকটা রাস্তা পদযাত্রা করলেন। সেখান থেকে উঠে পড়লেন দলীয় কর্মীর মোটরবাইকে। মোটরবাইকে সওয়ার হয়েই জনসংযোগ সারেন। তাঁকে দেখতে তখন রাস্তার দু’পাশে উপচে পড়ল ভিড়। মানুষের মধ্যে থেকে আওয়াজ উঠল, ‘‌যতই করো হামলা আবার জিতবে বাংলা।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ