‘‌কেন্দ্রের লেবার কোডের শর্ত মানি না’‌, চিঠি ছিঁড়ে ফেলে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কোচবিহারের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মঞ্চে উঠে পঞ্চানন বর্মার আবক্ষে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করার সময় কেন্দ্রের পাঠানো শর্তের চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই চিঠি তিনদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে নবান্নে। সেখানে টাকা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। এমনকী সেখানে কাজের গাইডলাইনও দেওয়া হয়েছে। যা সরাসরি মানেন না বলে জানিয়ে ওই চিঠি ছিঁড়ে ফেলেন মুখ্যমন্ত্রী।

এদিকে ২০২৬ সালের নির্বাচনে রাজবংশী থেকে শুরু করে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন মুখ্যমন্ত্রী। আর এসআইআর আবহে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তুলোধনা করেন। মুখ্যমন্ত্রী এদিন সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘‌আমরা যা দেওয়ার আগেই দিই। ভোটের সময় নতুন করে উজ্জ্বলার নামে একমাসের নাটক। নতুন করে চা–বাগান খোলার নামে নাটক। নতুন করে কিছু দেওয়ার নামে নাটক। এসব নাটক আমরা বরদাস্ত করি না। আপনারা নির্বাচনের আগে বিহারে লোক দেখিয়ে কী করলেন? আগে করে দেখান। তারপরে আমার সঙ্গে লড়াই করতে আসবেন। আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। আমি ভালবাসা দিয়ে কিনি। তাই যা দেওয়ার ভোটের আগেই দিই।’‌

অন্যদিকে বাংলাকে বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের টাকা দেয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সেই টাকা ভোটে খরচ করবে বলে লুকিয়ে রেখেছে বলেও সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌একশো দিনের কাজের টাকা চার বছর ধরে বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা বন্ধ। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন ২০১১ সালের পর থেকে একশো দিনের কাজে আমরা অনেক জাতীয় পুরস্কার পেয়েছি। ভাল কাজ করা কি অপরাধ? আমাদের সাংসদেরা দিল্লিতে গিয়েছিলেন আন্দোলন করতে। কিন্তু সকলের নামে কেস দিয়েছে। এসব মনে রাখবেন।’‌

এরপরই কেন্দ্রের চিঠি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের থেকে চিঠি পাওয়ার কথা সবার সামনে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে যে সমস্ত শর্ত রাখা হয়েছে তা পড়ে শোনান। এরপরই প্রচণ্ড ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। আর ওই চিঠিতে কী কী আছে সেটা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌এই কাগজের কোনও ভ্যালু নেই। আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষা চাই না।’ তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নোট ছিঁড়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ সপ্তমে তুলে বললেন, ‘তিনদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমার এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের। এই আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ। তোমাদের ভিক্ষা চাই না। আমরা নিজের পায়ে হাঁটতে পারি।’

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির