জাতি ও ধর্মের সমন্বয়, পারিবারিক ঐতিহ্যের কথা শোনালেন মুখ্যমন্ত্রী

সব ধর্মের অনুষ্ঠান উদযাপিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া অতিথি আবাস, অ্যাম্বুলেন্স উদ্বোধন করার আগে আদ্যাপীঠে (ADYAPITH)) পুজো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এদিন মন্দির থেকেই মুখ্যমন্ত্রী বললেন, তাঁর পরিবার বিভিন্ন ধর্ম এবং জাতির মিলনস্থল। সৌজন্যে বিবাহ বন্ধন। 

মঙ্গলবার তিনি বলেন, তাঁর পরিবার অনেক বড়ো। তবে কালীঘাটের বাড়িতে  একরকম একাই থাকেন তিনি। বাকি সদস্যরা থাকেন আলাদা আলাদা। পরিবারের প্রায় সকলেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। 

বিভিন্ন ধর্ম এবং জাতির সদস্যকে বিয়ে করেছেন বন্দ্যোপাধ্যায় বাড়ির কেউ না কেউ।  ফলে একপরিবারেই দেখা যায় সমন্বয়। শুধু তাই নয়, এই কারণেই উদযাপিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। সেই সব অনুষ্ঠানের সময় পরিবারের সকলে একত্রিত হন। থাকে না কোনও বেড়াজাল। পরিবার যেন মিলনক্ষেত্র। 

তাঁর প্রতিশ্রুতি, আদ্যাপীঠ মন্দির কমিটির পাশে তিনি থাকবেন পারিবারিক সদস্যের মতো। সাহায্য করবেন সাধ্যমতো। বলেন, ‘ক্যাডবেরি না হোক একটা একলেয়ার্স বা ললিপপ দিতে পারি’। 

এদিন মন্দিরের সংস্কার এবং উন্নয়ন নিয়ে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। মন্দির সূত্রে খবর, মা-মাটি-মানুষের নামে পুজো দিয়েছেন মমতা। পুজো এবং উদ্বোধনের পরে মন্দির চত্বর পরিদর্শনও করেন তিনি। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা