‘‌বিরোধী দলের বিধায়কদেরও প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ করা হবে’‌, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার উত্তরবঙ্গে পা রেখে রাজধর্মের পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী। আগের সরকারের আমলে যা দেখা যেত না এবার থেকে সেটা দেখা যাবে। সেই ব্যবস্থাই করলেন তিনি। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধিতে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে রাজ্যের প্রত্যেকটি প্রশাসনিক সভায় শাসকদলের পাশাপাশি বিরোধী দলগুলির বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে।

আজ, বুধবার উত্তরবঙ্গের উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা, মনোজ টিগ্গা, রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা–সহ উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। এখানেই বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‌রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এবং সরকারি প্রকল্পগুলি সঠিক রূপায়ণের জন্য প্রশাসনিক আলোচনার প্রয়োজন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটি প্রশাসনিক বৈঠকে আমরা বিধায়কদের আমন্ত্রণ জানাব। তাঁরা যে দলেরই হোন না কেন।’‌

রাজ্যের এখনকার প্রশাসনিক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি পর্যালোচনার জন্যই আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। পেট্রোলিয়ামজাত পণ্যের বিশ্বব্যাপী সংকট এবং রাজ্য সরকারের নানা উন্নয়ন প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয় এখানে। মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘‌গত সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিধায়ক বা সাংসদদের সেভাবে গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এখনকার পরিস্থিতিতে উন্নয়নের জন্য প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের নিবিড় যোগাযোগের প্রয়োজন অনস্বীকার্য। তাই ‌বিরোধী দলের বিধায়কদেরও প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ করা হবে।’‌

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রশাসনিক ক্ষেত্রে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে পারে। মুখ্যমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে দার্জিলিং এবং উত্তরবঙ্গ বিজেপিকে জায়গা করে দিয়েছে। তার জেরে উত্তরবঙ্গের পুণ্যভূমিকে প্রণাম জানাই। একই সঙ্গে উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ বিজেপি সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী–সহ মন্ত্রিসভা উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। এই সরকার মানুষের সরকার হবে। উন্নয়নের মাধ্যমে আমরা সব ঋণ শোধ করব। উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন, বিজেপি তা পূরণ করবে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা