কয়লা পাচার কাণ্ডে ED-র জোর তৎপরতা, বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ফের সক্রিয় হয়েছে ভোটমুখী বাংলায় কয়লা পাচার মামলার নতুন এপিসোডে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই মামলায় আরও ১০০.৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তির কাজ ২০০২ সালের মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় সম্পন্ন হয়েছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং তার সিন্ডিকেটের এই সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর কয়লা পাচার মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি ৭১ লক্ষ টাকায়।

তদন্তে উঠে এসেছে, লালার নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ খনন এবং কয়লা চুরি চলত। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে কয়লা তোলা হতো এবং তা রাজ্যের বিভিন্ন কারখানায় সরবরাহ করা হতো। এছাড়া, অনুপ মাঝি ‘লালা প্যাড’ নামে একটি অবৈধ ট্রান্সপোর্ট চালান চালু করেছিলেন, যা এই সিন্ডিকেটের কাণ্ডকে আরও সংগঠিত করেছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, পাচারের টাকা দুটি বেনামী সংস্থার জমি ও মিউচুয়াল ফান্ডে স্থানান্তরিত হয়েছিল। সামান্য চালান ব্যবহার করেও কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তোলা হয়েছিল। তবে, এখন পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তি মোট চুরি-দুর্নীতির মাত্রা প্রকাশের তুলনায় সামান্য; তদন্তে ধারণা করা হচ্ছে, মোট দুর্নীতির পরিমাণ প্রায় ২৭৪২ কোটি টাকা হতে পারে।

উল্লেখযোগ্য, ২০২০ সালে এই কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই (CBI)। রেলের সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা সামনে আসার পর আয়কর দফতর, পরে সিবিআই এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। এবার বিধানসভা ভোটের আগে ইডি এই মামলায় নতুন পদক্ষেপ নিয়েছে, যা আবারও রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!