উস্কানিমূলক মন্তব্যের জের, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের। উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে জয়দীপ সেন নামের এক আইনজীবী আজ, বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করেছেন। ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরমব্রত। সেই পোস্টে পরমব্রত লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক,’ তাতে সমর্থন জানিয়ে স্বস্তিকা লেখেন, ‘হাহাহা, হোক হোক।’ এই পোস্টের মাধ্যমেই উস্কানি দিয়েছেন পরমব্রত, আর তাতে সমর্থন জানিয়েছেন স্বস্তিকা এমনটাই দাবি অভিযোগকারীর। তারপরেই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় দিকে দিকে আক্রান্ত ও খুন হন বিজেপি কর্মীরা। এই অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন।

আরও পডুন: প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

একুশের বিধানসভা নির্বাচনের পর বিপুল আসনে জয়ী হয় তৃণমূল। সেই বছরের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, খুন, মহিলাদের ধর্ষণ ও ঘরছাড়া করে। সেদিনই বিকেলে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ‘বিশ্ব রগড়ানি দিবস’ পোস্ট করেন বলে অভিযোগ। তারপরেই খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ দাস। অভিযোগকারী আইনজীবীর দাবি, অভিনেতার এই পোস্টের জেরেই উজ্জীবিত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই রাজ্যেজুড়ে হিংসা ছড়ায়। পরমব্রত ও স্বস্তিকা দায়িত্বশীল নাগরিক ও জনপ্রিয় তারকা, তাঁদের প্রভাব রয়েছে সমাজে। তাই এই পোস্টের ফলেই রাজ্যে হিংসা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।

যদিও পরমব্রতের পোস্টটি ২০২১ সালের। এখন এই অভিযোগ কেন? এই প্রশ্নের উত্তরে আইনজীবী জয়দীপ সেন জানিয়েছেন, ‘পোস্টটি পুরনো হলেও এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ওনারা দায়িত্বশীল নাগরিক, কেমন এমন পোস্ট করেছেন। অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা ৪৭/A (BNS) কার্যকর হলেও আমি অভিযোগে উল্লেখ করেছি সেই সময়ে দেশে আইপিসি ধারা প্রযোজ্য ছিল। গড়িয়াহাট থানাকে এফআইআর দায়ের করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদনও জানিয়েছি।’

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল