সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

সরকারি বাসে মহিলা যাত্রীর কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চরম বচসা। সেই বচসার মধ্যেই বাসের কন্ডাক্টরকে সজোরে একাধিকবার থাপ্পড় মারলেন এক মহিলা যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি বাসে মহিলা যাত্রীর কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চরম বচসা। সেই বচসার মধ্যেই বাসের কন্ডাক্টরকে সজোরে একাধিকবার থাপ্পড় মারলেন এক মহিলা যাত্রী। এরপরেই ওই কন্ডাক্টর বাসের ওই মহিলা যাত্রীকে সঙ্গে নিয়ে হাবড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও কন্ডাক্টরের বিরুদ্ধেও পাল্টা মারধর ও হেনস্থার অভিযোগ তুলেছেন ওই মহিলা যাত্রী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাবড়ায়। তদন্ত নেমেছে হাবড়া থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার সময়ে ই৪১ রুটের বাসটি আসানসাল থেকে হাবড়ার দিকে ফিরছিল। বারাসাতের রিজেন্ট এলাকা থেকে ওই মহিলা যাত্রী বাসে ওঠেন।

এরপর দত্তপুকুর থেকে বিরার মধ্যে ভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়। রাজ্যে ক্ষমতায় আসার পরেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ভাড়া একেবারে ‘ফ্রি’ করে দিয়েছে বিজেপি সরকার, তবে এ ক্ষেত্রে দেশের নাগরিক হতে হবে এবং বাসে চড়ার আগে দেশের নাগরিকত্বের প্রমাণপত্র রাখতে হবে মহিলাদের। সেইমতো কন্ডাক্টর ওই যাত্রীর কাছে পরিচয়পত্র দেখতে চান। মহিলাও পরিচয়পত্রের একটি জেরক্স কপি দেখান। কিন্তু কন্ডাক্টরের দাবি, বিনামূল্যে যাত্রার সুবিধা পেতে হার্ড কপি পরিচয়পত্র অথবা পিঙ্ক কার্ড দেখানো প্রয়োজন। কিন্তু তা দেখাতে না পারায় তাঁকে বাসের ভাড়া মিটিয়ে দিতে বলা হয়।

অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও মহিলা যাত্রী ভাড়া দিতে রাজি হননি। এই নিয়ে দু’পক্ষের মধ্যে চরম বচসা হয়। এরপর, ওই মহিলা বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ভাড়া মিটিয়ে তবেই নামতে বলা হয়। এরপরই ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কন্ডাক্টরের সঙ্গে ওই মহিলার হাতাহাতি শুরু হয় এবং মহিলা কন্ডাক্টরকে একাধিকবার থাপ্পড় মারেন। কিন্তু মহিলা যাত্রীর পাল্টা দাবি, তিনি প্রথমে কন্ডাক্টরকে মারেননি। কন্ডাক্টর তাঁকে বাসের মধ্যে আটকে রেখে হেনস্থা করার পর তিনি তাঁকে থাপ্পড় মারেন। কন্ডাক্টরের বিরুদ্ধে তিনি গলা টেপা এবং ঘাড়ের উপর পা তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন। তাঁর দাবি, দত্তপুকুরে নামার কথা থাকলেও তাঁকে নামতে দেওয়া হয়নি এবং বিরা পর্যন্ত নিয়ে আসা হয়। তাঁর কাছে হার্ড কপির পরিচয়পত্র বা পিঙ্ক কার্ড ছিল না। তবে বিনামূল্যে বাস পরিষেবা পাওয়ার বিষয়টি নিয়েই তিনি ভাড়া দিতে আপত্তি জানিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের