প্রেমের বিয়ের মর্মান্তিক পরিণতি! একসঙ্গে ফাঁসিতে ঝুলছে নববিবাহিত দম্পতি, চাঞ্চল্য কুলেশ্বরে

সোশ্যাল মিডিয়ায় আলাপ। অল্পদিন প্রেমের পরেই সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন প্রেমিক যুগল। কিন্তু বিয়ের এক মাস কাটতে না কাটতেই মর্মান্তিক পরিণতি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় আলাপ। অল্পদিন প্রেমের পরেই সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন প্রেমিক যুগল। কিন্তু বিয়ের এক মাস কাটতে না কাটতেই মর্মান্তিক পরিণতি। সোমবার সকালে নববিবাহিত দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলেশ্বর এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এখন দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে, ভালবেসে বিয়ের পরেও তরতাজা দুটি প্রাণকে অকালেই মৃত্যুর সিদ্ধান্ত নিতে হল? মৃত দম্পতির নাম, সারুপ লস্কর ও সাবিনা বিবি। কুলেশ্বরের বাসিন্দা সারুপ এবং হাওড়ার বাগনানের বাসিন্দা সাবিনা।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে বচসা, অভিমানের কারণেই আত্মঘাতী হয়েছেন তাঁরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এক্ষুনি কিছু বলা সম্ভব নয়, বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, মৃত দম্পতির নাম, সারুপ লস্কর ও সাবিনা বিবি। মাস কয়েক আগে কুলেশ্বরের সারুপের সঙ্গে হাওড়ার বাগনানের সাবিনার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তাদের বন্ধুত্ব হয়। প্রেম হয়, প্রেম গভীর হতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, দু’জনেই আগে বিবাহিত ছিলেন। এবং দুজনেই ডিভোর্সি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের আলাপ ক্রমশ বন্ধুত্বে পরিণত হলে তাঁরা গত মাসে বিবাহ করেন। বিয়ের পর স্বামী সারুপের সঙ্গে কুলেশ্বরে থাকা শুরু করেন সাবিনা।

যেখানে শ্বশুরবাড়ির আরও লোকজনও ছিল। আজ (২৭ অক্টোবর) সকালে তাঁরা ঘরের দরজা না খুললে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন দরজা ভাঙতে বাধ্য হন। এরপর ঘরের ভিতরে গিয়েই দেখতে পান সারূপ ও সাবিনা একসঙ্গে ফাঁসিতে ঝুলছে। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বা অভিমান থেকেই তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। তবে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ