মলয় ঘটককে রক্ষাকবচ দিল দিল্লি হাইকোর্ট, পদক্ষেপ নিতে পারবে না ইডি

বৃহস্পতিবার মন্ত্রীর আইনজীবী বলেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন মক্কেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি পেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (MALAY GHATAK)। দিল্লি হাইকোর্টের নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। প্রসঙ্গত, মন্ত্রীকে বারবার তলব করছে ইডি। তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী। তাতেই রক্ষাকবচ পেলেন মন্ত্রী।

বৃহস্পতিবার মন্ত্রীর আইনজীবী আদালতে সওয়ালের সময় বলেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন মক্কেল। আদালত সূত্রে খবর, পরবর্তী শুনানির জন্য বিচারপতি অনীশ দয়ালের বেঞ্চ মামলাটি পাঠিয়েছেন রোস্টার বেঞ্চে।

প্রসঙ্গত, মন্ত্রী যেহেতু এমএলএ তাই তাঁর এই মামলার শুনানি করেননি বিচারপতি অনীশ দয়ালের বেঞ্চ। এই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টের সাংসদ- বিধায়কদের জন্য সুনির্দিষ্ট বেঞ্চে। তবে তাঁর নির্দেশ, ওই শুনানির আগে তাঁকে তলব করতে পারবে না ইডি। এই রায়ের পরে মৌখিক আশ্বাসও দিয়েছেন ইডি’র আইনজীবী। অন্যদিকে মন্ত্রীর আইনজীবীর দাবি ছিল, মক্কেল অভিযুক্ত নন।  আবেদন ছিল, পরবর্তী শুনানির আগে তাঁকে যেন তলব করা না হয়। সেই আবেদনেই শিলমোহর দিল আদালত। 

মন্ত্রীর অভিযোগ ছিল একাধিক। বলা হয়েছিল, ইডি তাঁকে তলব করলে হাজিরা দিয়েছেন তিনি। প্রয়োজনীয় নথি জমা চাইলে তাও দিয়েছেন। তবু বারবার তাঁকে তলব করা হচ্ছে। আরও অভিযোগ, যে দিন তিনি উপস্থিত হতে পারবেন না, সেই দিনই তাঁকে তলব করা হচ্ছে। উদাহরণ দিয়ে বলা হয়, তিনি আইনমন্ত্রী তবু তাঁকে তলব করা হচ্ছে প্রধান বিচারপতির শপথের দিন বা রাষ্ট্রপতি কলকাতায় আসার দিন।  

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২