দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের জীবনের বাজি রেখে সর্বদা সীমান্তে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন ভারতীয় জওয়নরা। তাঁরা সীমান্তে আছেন, সেই কারণে নিশ্চিন্তে রাতে ঘুমোতে যায় প্রায় ১৩০ কোটি ভারতবাসী। আর সেই জওয়ানের জমিও লুটতে বাদ দিল না তৃণমূল কংগ্রেসের নেতারা। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গে। সেখানকার এক সিআরপিএফ জওয়ানের জমি দখল করে রাখার অভিযোগ উঠল। সেই দখলীকৃত জমি উদ্ধারের জন্য পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে আজ, রবিবার দেখা করেন ওই জওয়ান। ‘সরাসরি শঙ্কর’ শিবিরে গিয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন তিনি। ওই জওয়ান জানান, ২০১৪ সাল থেকে জমিটি দখলমুক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশের উদাসীনতায় সমাধান হয়নি। সব শুনে শঙ্কর ঘোষ পুলিশের মাধ্যমেই সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পডুন: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার বাসিন্দা টুটুল মজুমদার একজন সিআরপিএফ জওয়ান। জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত। বাড়ির কাছাকাছি ১৪ ডেসিমেল জমি রয়েছে তাঁর। সেই জমিই নাকি এলাকার দুই তৃণমূল নেতা জবরদখল করে রেখেছেন। তাঁদের নাম মহম্মদ গোলাপউদ্দিন ও সাগর রায়। ওই জওয়ানের অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে বিডিও, পুলিশ সর্বস্তরে অভিযোগ জানিয়েছিলেন তিনি। ২০১৪ সাল থেকে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন কিন্তু কোনও লাভ হচ্ছে না। একজন জওয়ানকে সাহায্য করেনি কেউ। পরে হাল ছেড়ে দেন তিনি। তবে রাজ্যে পালাবদল হতে ভরসা পেয়েছেন। তাই এদিন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের দরবারে নিজের সমস্যার কথা জানিয়েছেন। ওই জওয়ান আশা করছেন সমস্যার সমাধান হবে।

এই বিষয়ে উত্তরবঙ্গের এক বিজেপি নেতা জানিয়েছেন, ‘তৃণমূলের কাছে জেহাদিদের গুরুত্ব ছিল। ভারতীয় জওয়ানদের ওরা গুন্ডা হিসেবে দেখে। তাই আজ তৃণমূলের পতন হয়েছে।’

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের