পুলিশকে যুবভারতী ভাঙচুর নিয়ে অতি দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ তদন্ত কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধি:মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির মাথায় রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন রাজ্যের মুখ্যসচিব (CS)মনোজ পন্থ । তিনি জানিয়েছেন, তদন্ত কমিটি সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্ত শুরু হয়ে গিয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর করার ঘটনায় তদন্ত কমিটির পক্ষে অসীম রায় প্রাক্তন বিচারপতি ও সিপি,বিধাননগর কমিশনারেট মুকেশ রবিবার ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে যান। পরে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে প্রাক্তন বিচারপতি অসীম রায় বলেন,তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। শনিবার রাতে আমরা বসে ছিলাম। এই মুহূর্তে কিছু বলা সম্ভব না।স্পট ভিজিট করা হল। আগে টাকা ফেরত দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে হবে।ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটে সেই বিষয় সরকারকে জানাতে হবে।সিপি,বিধাননগর মুকেশ(CP Bidhannagar) বলেন, শনিবারের ঘটনাকে কেন্দ্র করেই দুটি মামলা রুজু করা হয়েছে।

ক্যামেরা ফুটেজ আমরা(পুলিশ )খতিয়ে দেখছি। বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে ।তাদেরকে তলব করা হবে।মাঠে জল বিক্রি হল কিভাবে?টেন্ডার কাদেরকে দেওয়া হয়েছিল এবং কে দিয়েছিল সেই তালিকা তৈরি করে ডাকার প্রক্রিয়া শুরু হবে পুলিশের।এদিন সল্টলেক স্টেডিয়ামের ভেতরে মাঠের ভিডিওগ্রাফি করেছে তদন্তকারী টিম। এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস (Govonor C V Anand Bose)সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে যান। রাজ্যপাল বলেন, আমি একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য এখানে এসেছিলাম। আমি এলাকাটি দেখেছি। ভক্তদের কাছে মেসি হলেন মাসিয়া। তাঁর সফরটিতে অবিশ্বাস্যভাবে বিশৃঙ্খল হয়েছিল। সংস্থা, সরকার, পুলিশ, গোয়েন্দা বিভাগের ব্যর্থতা—সবকিছুর ভূমিকা খতিয়ে দেখতে হবে।আমি গঠিত কমিটির সাথে দেখা করেছি।তারা বিস্তারিত তদন্ত করছে।এর পেছনে আরও অনেক কিছু আছে যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। এই ঘটনাটি কলকাতার মানুষের জন্য অবর্ণনীয় লজ্জা এনে দিয়েছে। একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) থাকা উচিত। আমি ভুক্তভোগীদের সাথে কথা বলার পর আমার প্রতিবেদন জমা দেব।

যে পদক্ষেপগুলো নিতে হবে: ১. এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। ২. আয়োজকদের গ্রেফতার। ৩. টিকিটের টাকা ফেরত। ৪. আয়োজকদের অ্যাকাউন্ট জব্দ। ৫. এসওপি প্রণয়ন। ৬. বীমা প্রকল্প ইত্যাদি।এখানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা রয়েছে। আমি ক্রীড়া কর্তৃপক্ষ এবং ভারত সরকারের কাছে প্রতিবেদন জমা দেব।তিনি আরো বলেন ইতিমধ্যে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলুক। দর্শকদের সাধারণ অনুভূতি ছিল যে তাদের অনুভূতিগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।আর এটাই তাদের ক্ষুব্ধ করেছিল। তবে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন