স্বস্তি! গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। স্বস্তি দিয়েছে শনাক্তের হার ও অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ৬ শতাংশের ঘরে। অ্যাকটিভ অর্থা‍ৎ সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজারের গণ্ডির নিচে নেমেছে। রাজ্যে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১,৫৬২।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘ গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪২৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৬০৬ জন। মারণ ভাইরাস কেড়েছে আরও ৩৩ প্রাণ। এ নিয়ে করোনার বলি হলেন ২০ হাজার ৫৮৩ জন।’ দৈনিক সুস্থতার হার যথেষ্টই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৯ হাজার ৭৫০ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৪১ হাজার ৪৬১ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ৩৮ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬ হাজার ৩৫৬টি। যার ফলে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দীর্গদিন বাদে ৫০ হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!