নৈশভোজ ফেলে বৃষ্টি মাথায় নিয়েই অন্তঃসত্ত্বাকে রক্ত দিলেন এসপি

মানবিক মুখ পুলিশের। রক্তের দরকার রাতের খাবার শেষ না করেই অন্তঃসত্ত্বাকে বাঁচালেন এসপি। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর স্থানীয় একটি নার্সিংহোমে

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবিক মুখ পুলিশের। রক্তের দরকার রাতের খাবার শেষ না করেই অন্তঃসত্ত্বাকে বাঁচালেন এসপি। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর স্থানীয় একটি নার্সিংহোমে। জানা যায়, গত রবিবার রাত ৯.৩০ নাগাদ ওই স্থানীয় হাসপাতালে ভর্তি হন এক অন্তঃসত্ত্বা মহিলা। কিন্তু তাঁর শল্য চিকিৎসা করার আগেই বিপাকে পড়েন ডাক্তাররা। চিকিৎসকেরা দেখতে পান বেশি রক্তক্ষরণ হয়েছে ওই মহিলার। তাই রক্ত না দিলে প্রাণে বাঁচবেন না। এদিকে বাচ্চাকেও বাঁচানো চ্যালেঞ্জ ছিল। ওই মহিলার আবার বি-নেগেটিভ গ্রুপের রক্ত দরকার। গোটা দার্জিলিং-জুড়ে কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায় নি। এমনকি ব্লাড ব্যাঙ্কেও নেই ওই গ্রুপের রক্তের জোগান।

তখনই হাসপাতালের সুপার জানতে পারেন দার্জিলিং-এর পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের রক্ত ওই একই গ্রুপের। তখনই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয়। জানা গিয়েছে, তখন ডিনার করছিলেন পুলিশ সুপার। ফোন পেয়েই দ্রুত ওই হাসপাতালে যান। তখন বাইরে মুষলধারার বৃষ্টি। সব উপেক্ষা করেই অন্তঃসত্ত্বা মহিলাকে রক্ত দেন পুলিশ সুপার। তাঁর এই পদক্ষেপে খুশি চিকিৎসক ও অন্তঃসত্ত্বা মহিলার পরিবার। রক্তদানের বিষয়ে পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, ‘আমি রক্তের মূল্য জানি। এই বি-নেগেটিভ রক্ত খুব বিরল। এই গ্রুপের রক্তের জোগান কম। তাই আমি নিজেই রক্ত দিতে এসেছি। এটা আমার কর্তব্য এবং এর চেয়ে বেশি কিছু নয়।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২