৪ বছরের শিশুকে ধর্ষণের পর খুন, তান্ত্রিকের ফাঁসির সাজা

ঘটনাটি ঘটেছে ২০১৮ সালে। যখন শিশুটিকে তাঁর বাপের বাড়িতে মায়ের কাছে রেখে গিয়েছিলেন শিশুটির মা। সেই সুযোগেই শিশুটি কে নিজের সিদ্ধিলাভের জন্য ব্যবহার করে তাঁর দিদিমা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় খবর! তন্ত্রসাধনার নামে এক ৪ বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে তান্ত্রিকের ফাঁসির সাজা ঘোষণা করল হুগলির আরামবাগ মহকুমা আদালত। পাশাপাশি শিশুটির দিদিমার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল হুগলির আরামবাগ মহকুমা আদালত। এই ঘটনাটির সূত্রপাত ২০১৮ সালে। আরামবাগ মহকুমা এলাকায় ঘটনাটি ঘটেছিল। ঘটনাটিতে আরও একবার নারী সুরক্ষার বিষয়টি সামনে এসেছে। যেখানে আরজি কর-কাণ্ডে গোটা কলকাতা উত্তাল। তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মরিয়া আমজনতা। তার মধ্যেই প্রায় ৬ বছরের মামলার অব্যাহতি দিল হুগলির আরামবাগ মহকুমা আদালত। সেসব অঞ্চলে এখনও তন্ত্রসাধনার ভারী রাজত্ব চলে। সেটারই প্রমাণ হুগলির এই ঘটনা।

আদালত সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ২০১৮ সালে। যখন শিশুটিকে তাঁর বাপের বাড়িতে মায়ের কাছে রেখে গিয়েছিলেন শিশুটির মা। সেই সুযোগেই নাতনিকে নিজের সিদ্ধিলাভের জন্য ব্যবহার করে তাঁর দিদিমা। নিজের স্বার্থে নাতনিকে এক তান্ত্রিক দম্পতির কাছে নিয়ে যান শিশুটির দিদিমা। এরপর শিশুটিকে ধর্ষণের পর খুন করে তান্ত্রিক। এবং তাঁর দেহ লোপাটে এক প্রতিবেশীর বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় ওই তান্ত্রিক দম্পতি। বাপের বাড়িতে এসে তাঁকে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই তখন খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির বাবা-মা। থানাতেও নিখোঁজ ডায়েরি করা হয়। পরে তদন্তে নেমে সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। তখনই গ্রেফতার করা হয় তান্ত্রিক দম্পতি ও শিশুটির দিদিমাকে। আর এতদিন মামলা চলার পরে অবশেষে সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত।

মঙ্গলবার দুপুরে রায় আদালতের বিচারক কৃষাণকুমার আগরওয়াল তান্ত্রিকের ফাঁসির সাজা ঘোষণা করেছে। পাশাপাশি শিশুটির দিদিমার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কারণ এই ঘটনায় তান্ত্রিকের পাশাপাশি তাঁর দিদিমাও সমান অপরাধী। তবে চলতি বছরের ২ ফেব্রুয়ারি জেল হেফাজতে থাকাকালীন হার্ট অ্যাটাকে মারা যান পুরুষ তান্ত্রিক। তাই ফাঁসির সাজা হয়েছে তাঁর স্ত্রীর। দোষীদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং শিশুর পরিবারকে তিন লক্ষ টাকা সাহায্য প্রদানের নির্দেশ দিয়েছে বিচারপতি। তবে আদালতের রায় ঘোষণার পরে দোষীরা উচ্চ আদালতে যাবেন বলে ঠিক করেছেন।

 

আরও খবরঃ গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ নিলামে, দাম মাত্র ২ কোটি

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২