বাবার হাতেই শ্রাদ্ধানুষ্ঠান, মা বার বার হারাচ্ছেন জ্ঞান

সোমবার ছিল যাদবপুরের মৃত পড়ুয়ার শ্রাদ্ধানুষ্ঠান। গৌড়ীয় বৈষ্ণব মতে তা বগুলার বাড়িতে সম্পন্ন করলেন ওই পড়ুয়ার বাবা রামপ্রসাদ কুন্ডু।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) মেন হস্টেলের এ-২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া(Student)। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এর পরেই বৃহস্পতিবার রাতেই মৃত পড়ুয়ার দেহ নদিয়ায় বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করে পরিবার। এদিন অর্থাৎ সোমবার ছিল সেই পড়ুয়ার শ্রাদ্ধানুষ্ঠান(Funeral)। গৌড়ীয় বৈষ্ণব মতে তা এদিন নদিয়ার(Nadia) বগুলার(Bagula) বাড়িতে সম্পন্ন করলেন ওই পড়ুয়ার বাবা রামপ্রসাদ কুন্ডু। ছেলের শ্রাদ্ধানুষ্ঠানের সময় বেশ কয়েক বার জ্ঞানও হারিয়ে ফেলেন মা স্বপ্না কুন্ডু। ওই পড়ুয়ার প্রিয় মিষ্টি ছিল মাখা সন্দেশ আর পান্তুয়া। প্রিয় ফল ছিল আপেল। সেই প্রিয় মিষ্টি, ফল, গীতা আর সাদা কাপ়ড় দিয়েই চোখের জলে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন রামপ্রসাদ কুন্ডু।

আরও পড়ুন কলকাতা হাইকোর্টের পদক্ষেপে কোনঠাসা রাজ্যপাল

যাদবপুরের এই পড়ুয়া মৃত্যুর ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করেছে। এরা হল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং দুই বর্তমান পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত। তবে এই ঘটনায় যে এই ৩জনই জড়িত এমনটা কিন্তু মনে করছে না পুলিশ। তাঁদের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িয়ে রয়েছে। কার্যত সংগঠিত অপরাধের ঘটনা এই পড়ুয়া মৃত্যুর ঘটনা। যাদবপুরের ঘটনার পর কোনও কোনও ছাত্র বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। অনেকে আবার শহরের বাইরে গিয়েছেন। তাঁরা কারা? কেনই বা হস্টেল ছেড়ে দিলেন? এই সব প্রশ্নের এখন উত্তর খুঁজছে পুলিশ। যারা বুধবারের পর থেকে হস্টেল ছেড়েছেন, তাদের সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। ছাত্রমৃত্যুর সঙ্গে তাদের কোনও যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়