প্রবল দুর্যোগে স্তব্ধ উত্তরবঙ্গ, দার্জিলিংয়ের সব পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত, বাড়ছে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের। ভয়াল রূপ নিয়েছে উত্তরের বালাসন। জলের তোড়ে ভেঙেছে ব্রিজ। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। নদীপাড় লাগোয়া বাড়ি সম্পূর্ণ ধসে গিয়েছে। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন আতঙ্কিত স্থানীয়রা। একরাতের টানা বৃষ্টিতে পর্যটকদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া বালাসন ফুঁসছে। প্রবল ধস নেমেছে সিকিমেও। ইতিমধ্যেই মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এক শিশু সহ মোট তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

ধূপগুড়ি থেকে ফালাকাটার ৩১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত জল থই থই অবস্থা। মুখ থুবড়ে পড়েছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। বাংলা-সিকিম লাইফলাইন কার্যত ধ্বস্ত। শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তায় ধস নেমেছে। লিখুভির শ্বেতীঝোরার ভয়াবহ অবস্থা। বন্ধ কালিম্পং-দার্জিলিং রাজ্য সড়ক। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করে ঘুরপথে চলছে বহু ট্রেন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পর্যটকদের ফেরাতে দেওয়া হয়েছে বিশেষ বাস। ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয়ট্রেন। সুকন্যা মহানদী স্টেশনের জল জমেছে। ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে জলঢাকা। একই অবস্থা তিস্তারও। দার্জিলিংয়ের সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নদীর জল ঢুকে পড়েছে বানারহাট ব্লকের তোতাপাড়া এলাকায়। এখানে বছরভর কুলুকুলু শব্দে বয়ে যায় ডায়না নদী। কিন্তু সেই নদীই এখন ভয়াল রূপ ধারণ করেছে। ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। মিরিকের জসবির বস্তিতে ধসে চাপা পড়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। দার্জিলিং জেলা পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি ও সিকিমের বিকল্প রাস্তা হিসাবে পরিচিত ৭১৭ জাতীয় সড়কেও ধস নেমেছে। টানা বৃষ্টিতে শিলিগুড়ি-দার্জিলিংয়ের সংযোগকারী রোহিনী রোডে ধস নামার খবর মিলেছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে। প্রবল বর্ষণে ভেঙেছে মহানন্দা নদীর বাঁধ। নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় জলবন্দি ২০০টি পরিবার। দার্জিলিংয়ের সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির কারণে ধস নেমে বন্ধ একাধিক রাস্তা। আটকে থাকা পর্যটকদের সহায়তায় হেল্পলাইন নম্বর চালু করেছে দার্জিলিং পুলিশ। কোথাও আটকে পড়লে সাহায্য চেয়ে ফোন করা যাবে দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮-এ। এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ভূটান। ভুটান থেকে সতর্কবার্তায় বলা হয়েছে ভুটানের জলে বাংলায় আরও বিপর্যয় বাড়তে পারে।  ভুটানের ওয়াং নদীর টালা বাঁধের গেট আটকে গিয়েছে। গেট না খোলার কারণে বাঁধ উপচে বইছে নদীর জল। ফলে প্রবলভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে ডুয়ার্সের ভুটানঘাটে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ