স্বস্তিতে মহুয়া, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট। গত মাসে লোকপালের পুরো বেঞ্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা বলেছিল। তারপরেই দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার সাংসদকে স্বস্তি দিল দিল্লি আদালত।

বছর ২ আগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছিল। তারজন্য তাঁকে এথিক্স কমিটির মুখোমুখিও হতে হয়েছিল। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি। চলতি বছরে নভেম্বর মাসে লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা বলেছিল। চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। শুক্রবার বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে বলা হয়েছে, নির্দেশ দেওয়ার সময় কিছু ভুল ছিল। তাই লোকপাল এক সপ্তাহের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করুক। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হোক।

মহুয়া মৈত্র আবেদন করেছিলেন, যত দিন দিল্লি হাই কোর্টে বিষয়টি রযেছে, তত দিন সিবিআইকে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার বিষয় নিশ্চিত করতে হবে। ২১ নভেম্বর মামলাটি আদালতে উঠলে রায়দান স্থগিত রাখা হয়েছিল। অবশেষে শুক্রবার আদালত চার্জশিট জমা করার বিষয়টি খারিজ করেছে। ফলে এখন আপাপতত স্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। লোকপালকে আদালত জানিয়েছে, লোকায়ুক্ত আইন অনুসারে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। এক মাসের মধ্যে নতুন সিদ্ধান্ত নিতে হবে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছিল। মহুয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চাপে ফেলতে চেয়েছিলেন বলে অভিযোগ।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু