অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

গর্ভাবস্থার মাত্র ২৫ সপ্তাহে আচমকা প্রসব যন্ত্রণা, এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। তারপর একে একে চারটি কন্যাসন্তানের জন্ম হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গর্ভাবস্থার মাত্র ২৫ সপ্তাহে আচমকা প্রসব যন্ত্রণা, এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। তারপর একে একে চারটি কন্যাসন্তানের জন্ম হল। কিন্তু বাঁচানো গেল না কাউকেই। সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হওয়া ও অত্যন্ত কম ওজনের কারণে মৃত্যু হল চার নবজাতকের। তবে চিকিৎসক দের আপ্রাণ প্রচেষ্টায় বেঁচে গেলেন মা। মর্মান্তিক ঘটনা নদিয়ার শান্তিপুরে। প্রসূতি যন্ত্রণা উঠতেই গৃহবধূকে নিয়ে যাওয়া হয়েছিল রানাঘাট মহকুমা হাসপাতালে। তবে বর্তমানে ওই গৃহবধূ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

হাসপাতাল সূত্রের খবর, ওই গৃহবধূ এর আগেও দুইবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তৃতীয় বার গর্ভধারণ করে ছিলেন তিনি। তবে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তাঁর গর্ভে একসঙ্গে চারটি সন্তান বেড়ে উঠছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘কোয়াড্রুপ্লেট প্রোগনেন্সি’ বলা হয়, এটি অত্যন্ত বিরল। 

সম্প্রতি তিনি ৬ মাস তথা ২৫ সপ্তাহের গর্ভবস্থায় ছিলেন। স্বাভাবিকভাবেই একজন গর্ভবতীর পূর্ণ গর্ভবস্থার সময়কাল ৯ মাস কিংবা ১০ মাস। তাঁর প্রসব যন্ত্রণা তীব্র হওয়ায় তাঁকে তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক নিয়মেই তাঁর চারটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই দুই শিশুর মৃত্যু হয়। এর খানিকক্ষণ পরে বাকি দুই নবজাতকও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চিকিৎসকরা জানায়, গর্ভবস্থার সময়সীমা পূর্ণ না হওয়ায় মহিলার চার সন্তানেরই ওজন কম হয়। তাই তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। পাশাপাশি প্রসূতির শারীরিক অবস্থাও মারাত্মক সঙ্কটজনক হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনিও মৃত্যুমুখে পতিত হন। তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় বেঁচে যান মহিলা। কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফিরে যান। তবে চার সন্তানকে হারানোয় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। আর এই সরকারি মহকুমা হাসপাতালের চিকিৎসকদের এই জরুরি ভূমিকা ও দক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড