সল্টলেকে ডেঙ্গির মরশুম অব্যাহত, এক মাসে আক্রান্ত ১০৯ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুম শেষ। এখন সল্টলেকে ডেঙ্গির মরশুম চলছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, চলতি বছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত রিপোর্ট পজেটিভ এসেছিল ২২৮ জনের। শেষ এক মাসে এখানে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। গত এক সপ্তাহে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩২ হয়ে গিয়েছে। পুজোর পর সল্টলেক এরকম মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত চিন্তা বাড়িয়েছে বিধাননগর পুর নিগমের স্বাস্থ্য বিভাগের কর্তাদের। নতুন করে যাতে সল্টলেকে আর ডেঙ্গির প্রকোপ না বাড়ে তার জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

সাধারণত ডেঙ্গি শুরু হয় জুলাইয়ের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ এবার দুর্গা পুজোর সময় এবং পরবর্তীতে বেশ ভালই বৃষ্টি হয়েছে। ফলে অনেক জায়গাতেই জল জমেছে। সেই সুযোগেই সল্টলেকের ই ই, বি ডি, এ ডি, এ কে, সি কে, এফ ডি ব্লকে পুজোর পরেও অনেকে আক্রান্ত হয়েছেন।

এখানকার বাসিন্দারা বলছেন পুজোর মরশুমে সচেতন করা আর হয়নি। সেই সঙ্গে পরিছন্নতার বিষয়েও যথেষ্ট ঢিলামি দেওয়া হয়েছিল। আর একটু ফাঁক পেতেই থাবা বসিয়েছে ডেঙ্গি। প্রথম দিকে যেরকম তৎপরতার সঙ্গে ডেঙ্গি নিধন পর্ব চলেছিল তা আচমকায় ঝিমিয়ে গিয়েছে। ফলে ডেঙ্গির প্রকোপ বেড়েছে তড়তড়িয়ে।

স্থানীয়দের অভিযোগ আগে যেভাবে পুরোকর্মীরা জমা জলের খোঁজ নিতে আসবে এখন আর সেভাবে তারা আসেন না ফলে যে সমস্ত বাড়ি বন্ধ হয়ে পড়ে থাকে আবার এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন তো হয় না। আর তাতেই জন্মায় মশাল লার্ভা। যদিও পুর কর্তারা এই অভিযোগ মানতে রাজি নন। তাদের দাবি এই অভিযান বছরের শুরু থেকেই চলছে। এখনও তা বন্ধ হয়নি। আক্রান্তের খোঁজ যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই পাঠানো হচ্ছে বিশেষ দল। স্প্রে করা হচ্ছে মশা মারার তেল। ডেঙ্গি নিধনের চেষ্টা পুরোদমে চেষ্টা চলছে।

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ