মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পরে জনতার দরবার কর্মসূচি করছেন শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার (২ জুন) তৃতীয়বার জনতার দরবারে বসেছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভাব অভিযোগের কথাও শুনছেন তিনি। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিন ভিড় জমিয়েছেন সল্টলেকের বিজেপি অফিসের সামনে। একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে চাইছেন তাঁরা। সাধারণ মানুষের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর দরবারে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। 

তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আগেও সুর চড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এবার সামনাসামনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এসেছেন তিনি। লবিবাজি ও সিন্ডিকেটরাজের মতো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। সরকারি অনুষ্ঠানে সুযোগ দেওয়া হতো না বলেও অভিযোগ করেছিলেন।

সকাল থেকে বিজেপি অফিসের সামনে ভিড় লক্ষ্য করা গিয়েছে। গ্রাম থেকে শহর বহু মানুষ এসেছেন। প্রত্যেককে আলাদা আলাদা টোকেন দেওয়া হয়েছে। সেই নম্বর অনুযায়ী মাইকে ডেকে পাঠানো হচ্ছে। সেই নম্বর অনুযায়ী সকলে আসছেন, দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সঙ্গীতশিল্পীর পাশাপাশি সাধারণ মানুষ যাঁরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাঁরা এদিন হাজির হয়েছেন। গত ১৫ বছরে বহু মানুষ সিন্ডিকেটরাজের জন্য সমস্যায় পড়েছেন। তোলাবাজির শিকার হয়েছেন। তাঁরাও এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভিযোগ জানাতে। মুখ্যমন্ত্রীও সকলের সঙ্গে বসে আলাদা করে কথা বলছেন।

২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারও এদিন হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁদের অনেকেই পরিবারের সদস্যদের হারিয়েছেন। আবার কেউ ঘরছাড়া হয়েছিলেন। বিজেপি করার জন্য অনেককেই ভয় দেখানো হয়েছে। বিজেপি করার জন্য খুন হতে হয়েছিল অনেককে। তাদের পরিবার এতদিন বিচার পাননি। বিজেপি ক্ষমতায় আসতেই পরিবারের সদস্যদের খুনের বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা।

তপন রায় নামে ৮৯ বয়সী এক বৃদ্ধ আজ এসেছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে। ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার ওয়ার্ডের বাসিন্দা তিনি। জমি ও বাড়ি সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। নিজের সমস্যার কথা জানিয়েছেন। 

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের