রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার, SIR নিয়ে বৈঠক করলেন রাজারহাট ও বারাসতে

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে বিশেষ বৈঠক বারাসতে জেলাশাসক দফতরে। তার আগে এস আই আর নিয়ে রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজারহাট নিউটাউন ও রাজারহাট গোপালপুর কেন্দ্র নিয়েও বৈঠকে আলোচনা হয়।উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার।বিহারের পর পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এসআইআর (SIR) নিয়ে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতেই এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী,সহ চার সদস্যের প্রতিনিধি দল। বিকেলে রাজারহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠকের পর বুধবার সন্ধ্যায় বারাসতেজেলাশাসক, ই আর ও, বি এল ও, মহকুমা শাসক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। কলকাতায় নির্বাচন কমিশন দফতরে রাজারহাট নিউটাউনে আসার আগে দফায় দফায় বৈঠক করেন তিনি।রাজ্যে এস আই আরের প্রস্তুতি কোন পর্যায়ে ? কি ভাবে চলছে এস আই আরের(SIR) প্রস্তুতির কাজ ?খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সহ প্রতিনিধিদল ।

বুধবার সকাল সাড়ে ১০ থেকে টা থেকে সিইও দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হয় । উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অতিরিক্ত নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা। সঙ্গে বিভিন্ন জেলার ইলেকশন অফিসার , এডিএম ইলেকশন, ওসি ইলেকশন, ই আর ও, এইআরও সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রতিনিধিদল যান উত্তর ২৪ পরগনা জেলায় । উত্তর ২৪পরগনায় রাজারহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করেন তারা। এই জেলায় রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের জেলা নির্বাচনী আধিকারিক সহ এডিএম ইলেকশন, ওসি ইলেকশন, ই আর ও, এইআরও এবং সিস্টেম ম্যানেজার দের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ ভারতী ও সীমা খান্না সহ জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা।

উত্তর ২৪ পরগনার জেলার২০০ বিএলও দের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।এরপর বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর সফরে যাবেন । সকাল ১০টায় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার সঙ্গে বৈঠক করবেন ডি ই সি। কোলাঘাট অডিটোরিয়ামে ৫০০ বিএলও দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। পূর্ব মেদিনীপুরের ২০০ জন বিএলও এবং ঝাড়গ্রাম ১৫০ ও বাঁকুড়া ১৫০জন বিএলও দের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন তাদের।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ