এই মুহূর্তে

বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড চলছে, আবার বঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে বাকি আর ১১ দিন। তারপরই বাংলায় প্রথম দফার ভোট। তারিখ ২৩ এপ্রিল। ওইদিন বঙ্গের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটের আগে এখন বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা শুরু করল নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে প্রথম দফার ১৫২টি আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড চলছে। এই আবহে আবার বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী সোমবার দুর্গাপুরে পৌঁছবেন তিনি বলে সূত্রের খবর।

এদিকে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাচ্ছে। এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর কত ভোটার যুক্ত হল, বিচারবিভাগের নিস্পত্তির পর নির্দিষ্ট বুথে কত নাম বাদ গেল, ফর্ম ৬ দিয়ে কত নাম যুক্ত হল, কোনও নির্দিষ্ট বুথে কতজনের নাম বিচারবিভাগ ডিলিট করেছে সেসবের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার তিনদিনের সফরে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে আর‌ও দুই সিনিয়র কমিশনার থাকবেন বলে সূত্রের খবর। নয়াদিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথেই জেলাগুলিতে যাবেন। আর শেষে কলকাতায় আসবেন।

অন্যদিকে সবমিলিয়ে বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যার মধ্যে ৬৩ শতাংশই হিন্দু। তবে উত্তরবঙ্গের জন্য‌ও আরও একটি পৃথক দল আসছে। আগামী ১৩ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে আলিপুরদুয়ারে যাবেন তাঁরা। ওইদিন বিকেলেই জেলার ভোটার সচেতনতা কর্মসূচি এবং মিডিয়া সংক্রান্ত কার্যকলাপ নিয়ে বৈঠক করার কথা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল আলিপুরদুয়ার থেকে কোচবিহার হয়ে জলপাইগুড়িতে যাবেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ১৫ এপ্রিল জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় কর্মসূচি আছে।

এছাড়া আগামী ১৬ এপ্রিল কালিম্পং থেকে দার্জিলিংয়ে গিয়ে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বৈঠক করবেন তাঁরা। ১৭ এপ্রিল দার্জিলিং থেকেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা। তবে যাঁদের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে তাঁরা কি এবার ভোট দিতে পারবেন?‌ তৈরি হয়েছে ধোঁয়াশা। এই নিয়ে গতকাল অবশ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, এই নিয়ে তাঁরা আগামী ১৩ এপ্রিল নির্দেশ দেবেন। তারই মধ্যে প্রথম দফার ১৫২টি আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড শুরু করল নির্বাচন কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ