জাল পাসপোর্টকাণ্ডে এবার চাকদা থেকে গ্রেফতার অন্যতম পাণ্ডা ধীরেন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: মনোজ গুপ্তকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে চাকদায় থানার আলাইপুর জমাদার পাড়া ধীরেন ঘোষের(Dhiren Ghosh)ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নথি ও পরিচয়পত্র। রাত আড়াইটে নাগাদ ধীরেন ঘোষকে গ্রেফতার করে কলকাতা নিয়ে আসেন গোয়েন্দারা।ধৃত ব্যক্তি নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র চালাতেন বলে অভিযোগ। পাসপোর্টকাণ্ডের মূল পাণ্ডা মনোজ গুপ্তকে জেরা করে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

নদিয়ার চাকদা থানার(Chakda P.S.) অন্তর্গত জমাদারপাড়া এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ধীরেন ঘোষ। ভাড়া বাড়ির এক পরিবারের সদস্য মৃণালকান্তি পাল বলেন, যে বাড়িতে ধীরেন ঘোষ ভাড়া থাকতেন সেটি আমার কাকার বাড়ি। ৫-৬ বছর ধরে এখানে ভাড়া থাকতেন। স্বভাব-চরিত্র ভালোই ছিল। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে তালা ঝুলানো। আমি জানিনা কেনো পুলিশে ওনাকে ধরে নিয়ে গিয়েছে।ভাড়া বাড়ির আর এক সদস্য সঞ্জয় পাল বলেন, দীর্ঘদিন ধরেই এখানে ভাড়া থাকতেন। কোনো ঝামেলা ছিল না। ধীরেন ঘোষ বলেছিলেন উনি গার্মেন্টসের ব্যবসা করেন।

এখানে পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ কখনও করতে দেখিনি।তিনি আরো বলেন, মাঝেমাঝে বাংলাদেশ থেকে ওনার শ্বশুর,শাশুড়ি এসে থাকতেন এখানে। এছাড়া স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজন আসতেন। এছাড়া বাংলাদেশ থেকে আর কাউকে আসতে দেখিনি। পাড়া-প্রতিবেশী সকলেই অবাক হয়ে যায় পোশাকের ব্যবসার আড়ালে কিভাবে ধৃত ব্যক্তি জাল পাসপোর্ট চক্র চালাত।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ