দিঘার জগন্নাথ ধামে পড়ে গিয়ে জখম নির্মাণ কর্মী, গ্রিন করিডোর করে আনা হল তমলুকে

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: দিঘার জগন্নাথ ধামে (Digha Jagannath Temple) কাজের সময় পড়ে গিয়ে শুক্রবার বিকেলে একজন নির্মাণ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত কর্মীর নাম আবিদ হোসেন লস্কর। অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে তাঁকে।জানা গেছে, দিঘা (Digha) থেকে তমলুক পর্যন্ত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় ওই নির্মাণ শ্রমিককে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের গেটে কাজ করছিলেন তিনি।

শুক্রবার দুপুরের পর আচমকাই হাত ফস্কে তিনি উপরে আটকানো বাঁশ থেকে পা ফসকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের লোকজন ও অন্যান্য নির্মাণ শ্রমিকরা। তাঁরাই তাঁকে তুলে দিঘা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। গোটা দিঘা শহরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে।

পুলিশের সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। মন্দির চত্বর ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরের ভেতরে কারুকার্যর পাশাপাশি মন্দিরের গেটের শেষ মুহূর্তের ফিনিশিং টাচ চলছে জোর কদমে। যে সকল কর্মীরা এই কারুকার্যের কাজ করছেন তারা আর বিশেষ হাতে সময় নেই। তাই জোর কদমে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন।দিন রাত জেগে চলছে জগন্নাথ মন্দির সাজিয়ে তোলার কাজ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২