দিঘার সমুদ্র সৈকত সরণী থেকে সদ্যোজাত পুত্র সন্তানের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সৈকত সরণীতে বিচের ধারে সদ্যোজাত মৃত শিশু পুত্রের দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পর্যটন শহর দিঘায়(Digha)। জানা যায়, বৃহস্পতিবার সকাল বেলায় নিউ দিঘা পুলিশ হলিডে হোম ঘাটের কাছে এক পলিথিনে রক্তাক্ত অবস্থায় সদ্যজাত মৃত শিশু সন্তানকে দেখতে পায় স্থানীয় মানুষজন। ওই পলিথিনের ব্যাগটিকে কাক(Crow) তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ।

তখনই স্থানীয় মানুষ পলিথিনের গায়ে রক্তমাখা সদ্য মৃত অবস্থায় এক শিশু পুত্র সন্তানের দেহ দেখতে পায় । তখনই তারা দিঘা থানায় খবর দেয়। পুলিশ এসে এই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে এই সি বিচের ধারে সদ্যোজাত(New Born) মৃত সন্তানের দেহ এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেহেতু এটি পর্যটন শহর ,তাই বাইরে থেকে এনে কেউ ফেলে দিয়ে গেল কিনা বা কিভাবে এখানে এই মৃতদেহটি এল তা নিয়ে তদন্তে নেমেছে দিঘা থানার(Digha P.S.) পুলিশ।

ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতলে পাঠিয়েছে দিঘা থানার পুলিশ। অপরদিকে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অবসরপ্রাপ্ত কর্মী শেখ বারজান মোহাম্মদ বলেন, মৃত শিশুটি কোথা থেকে এলো তা জানা সম্ভব হয়নি। তবে পুলিশকে আমরা জানিয়েছি ।পুলিশ এটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাথিতে পাঠিয়েছে। তবে পর্যটন শহরের মতন জায়গায় শিশু সন্তানকে কে বা কারা এইভাবে ফেলে দিয়ে গেল তা এলাকার মানুষকে ভাবাচ্ছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২