বাংলায় চালু হল ‘Digital Health’, নেপথ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়

বাংলার বুকে চালু হয়ে গেল প্রথমবারের জন্য Digital Health Programme। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মত বিনিময়ের জন্য এই যৌথমঞ্চের অবতারণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে এই প্রথম। চালু হচ্ছে Digital Health Programme। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মত বিনিময়ের জন্য এই যৌথমঞ্চ তৈরি হচ্ছে। সৌজন্যে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। বিভিন্ন Medical ও Dental কলেজের পড়ুয়া এবং Information Technology Engineering-এর পড়ুয়ারা এই মঞ্চ ভাগ করে নেবেন। একসঙ্গে তাঁরা Data Analisis and Cyber Sequrity, Bio Waste Management, Medical Education and Research সহ ছ’টি বিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ‘হেকোমেড’ শীর্ষক এই কর্মসূচির। রাজ্যের ১৬টি Medical ও Dental কলেজের পড়ুয়াদের জন্য প্রাথমিক ভাবে এই সুযোপগ রাখা হচ্ছে।

আরও পড়ুন মমতার বাংলায় আর্থিক অনগ্রসরদের জন্য চাকরির সংরক্ষণ চালু

রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে ৬টি বিষয়ে পড়ুয়াদের মধ্যে আলোচনা হবে সেই সব ক্ষেত্রে কোনও সমস্যার সমাধান যৌথভাবে বের করার কাজে যারা সেরা বিবেচিত হবেন তাঁদের জন্য পুরষ্কারেরঅ ব্যবস্থা থাকছে। ছ’টি বিষয়ের প্রতিটি ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকছে মোট ৬ লক্ষ টাকা অর্থমূল্যের পুরস্কার। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুহৃতা পাল এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা চাই, ছেলেমেয়েরা সফল পেশাদার হোক। চিকিৎসার বহু ক্ষেত্র আছে, যেখানে প্রযুক্তির ভূমিকা অপরিসীম। আবার বহু ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ জরুরি।  এই দুই পৃথক ক্ষেত্রের পড়ুয়া পাশাপাশি এলে  বহু কঠিন ও জটিল সমস্যার সমাধান মিলতে পারে। যেমন প্রেসার মাপার যন্ত্র,  থার্মোমিটার, স্মার্ট ওয়াচ—সবই এমন ধরনের যন্ত্র, যেখানে চিকিৎসক এবং প্রযুক্তিবিদের চিন্তাভাবনার মেলবন্ধন থাকা খুব জরুরি। একই কথা প্রযোজ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও। তাই দুই বিভাগের পড়ুয়া মত বিনিময়ের মাধ্যমে কোনও কাজ করলে সুফল মিলবে দ্রুত।’

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা