‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

জাতীয় মহিলা কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বুধবার (৫ অগস্ট) কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে পালিত হল 'সশক্ত সখী, সমৃদ্ধ ভারত' কর্মসূচি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় মহিলা কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বুধবার (৫ অগস্ট) কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে পালিত হল ‘সশক্ত সখী, সমৃদ্ধ ভারত’ কর্মসূচি। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৫০০ লাখপতি দিদি ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, NCW চেয়ারপার্সন বিজয়া রহাতকার, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ প্রশাসনিক আধিকারিক, শিক্ষাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এদিন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের মহিলাদের জন্যে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা জানান দিলীপ ঘোষ। ৩ লক্ষ দিদিকে লাখপতি করার ঘোষণা দিলেন তিনি।

তাঁর কথায়, বাংলায় প্রায় সাড়ে ১২ লক্ষ সেলফ হেল্প গ্রুপ রয়েছে। তাঁদের নানাভাবে সহযোগীতার জন্যে লোন দেওয়া হবে পঞ্চায়েত দফতরের তরফ থেকে। সেগুলোর সময়মতো অডিটও করা হবে। কারণ অনেক দুর্নীতি হয়েছে। আর হবে না। শুধুমাত্র পঞ্চায়েত দফতর থেকেই ৪০ হাজার কোটি টাকা লোন দেওয়া হবে ওই সেলফ হেল্প গ্রুপগুলোকে। ৩ লক্ষ লাখপতি দিদি তৈরি করা হবে। পশ্চিমবঙ্গের মহিলারা সমাজ ও প্রশাসনিক কাজকর্ম সামলানোর দিক থেকে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন। তৃণমূল সরকারের আমলে কেন্দ্রের অনেক নারীকেন্দ্রিক প্রকল্প আটকে ছিল। আগে বাংলায় ‘সখী দিদি’ কোথাও লাগু হয়নি। তবে এবার পঞ্চায়েত দফতর সেলফ হেল্প গ্রুপগুলোকে লোন দেবে। এখন ৩ লক্ষ নতুন লাখপতি দিদি তৈরি করা সরকারের প্রধান লক্ষ্য। পশ্চিমবঙ্গে মহিলাদের আর কাজের অভাব হবে না। গ্রামে আর কোনও মহিলা বসে থাকবেন না। শৌচালয়ের জন্যে সরকার ১২ হাজার টাকা দেবে। কেউ জুলুমবাজি করে টাকা চাইলে তাঁকে জেলে ঢোকানোর ব্যবস্থা করা হবে। নারী স্বনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

এদিন কর্মসূচিতে মুলত নারী উদ্যোক্তা বিকাশ, অর্থনৈতিক স্বনির্ভরতা, জমির অধিকার, আয় বৃদ্ধি, আইনি সচেতনতা এবং নারী ও শিশু সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক