‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত গ্রামোন্নয়ন, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দায়িত্ব পাওয়ার পরেই কাজ শুরু করেছেন মন্ত্রী। কৃষকরা যেন ফসলের সঠিক দাম পান, তারজন্য উদ্যোগী হয়েছেন তিনি। মঙ্গলবার নিজের দফতরে একটি বৈঠক করেছেন। সেখানেই রাজ্যের বাইরে আলু পাঠানোর ব্যবস্থা থেকে হিমঘর, এমনকি কৃষকদের সম্পর্কে সমস্ত তথ্য নিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেছেন, ঠাণ্ডা ঘরে বসে কাজ করার লোক তিনি নন। মানুষের সঙ্গে থেকে কাজ করতে ভালোবাসেন। তাই জেলায় জেলায় গিয়ে কৃষকের সমস্যার সমাধান করবেন। জেলাগুলোতেই বসবে বৈঠক। সেই বৈঠকেই কোথায় কী সমস্যা রয়েছে, তার হিসেব নেবেন। প্রয়োজনে ময়দানে গিয়ে কাজ দেখবেন। 

গত শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারী সহ শপথ নিয়েছিলেন ৬ জন। তাঁদের মধ্যেই সোমবার দফতর বণ্টন করা হয়েছে। পঞ্চায়েত-গ্রামোন্নয়ন, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্বে দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালের হাতে গিয়েছে নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতর। নিশীথ প্রামাণিকের কাছে গিয়েছে ক্রীড়া, যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।

প্রত্যেক মন্ত্রীকে নিজেদের দফতরের কাজ দ্রুত বুঝে নিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। কৃষকদের পাশে থেকে, তাঁদের সব সমস্যার সমাধান করার বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথাতেই স্পষ্ট কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সমস্যার সামাধান করবেন। 

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ