“যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসেছে…”, দিঘা থেকে বিস্ফোরক মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার মমতা সরকারের নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে গিয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু। তার পরই নিজের দলের আক্রমণের মুখে পড়ে যান তিনি। দিলীপ পাল্টা জবাবে দিঘায় বৃহস্পতিবার সকালের প্রাতর্ভ্রমণে বেরিয়ে বলেন, ‘তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না’। দিলীপ ঘোষ নাম না জানিয়েই বিরোধী দলনেতা শুনভেন্দুর উদ্দ্যেশে বলেন, যাঁরা ‘মমতার আঁচলের ছায়ায়’ বড় হয়ে বিজেপিতে করে খেতে এসেছে, তাঁদের থেকে তিনি বিজেপি করা শিখবেন না। কথার প্রসঙ্গে তিনি মনে করিয়ে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী’র কথাও। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যের কথা মনে করিয়ে দিয়েছেন।

দিঘার মন্দির উদ্বোধনের দিন বিজেপি দল থেলে কেবল মাত্র উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ তাঁর স্ত্রী। সেই কারণেই তাঁকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়। সেই তালিকা থেকে বাদ পড়েননি শুভেন্দু অধিকারীও। বুধবার দিঘার মন্দিরের উদ্বোধনের পাশাপাশি কাঁথিতে একটি ‘সনাতনী সমাবেশ’ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন কাঁথিতে না গিয়ে দিলীপ ঘোষ যান দিঘায়। এই বিষয় সরাসরি নাম না করে শুভেন্দু বলেন, ‘‘কারও ব্যক্তিগত বিষয়, তাঁর মন্তব্য, তাঁর চলার ধরন, তাঁর কাজের ধরন, প্রেম-প্রীতি-ভালবাসা, রাগ-বিরহ-দহন, এ সবের উত্তর আমি দিই না। ভবিষ্যতেও দেব না।’’ মনে করা হচ্ছে এই কথার পাল্টা জবাবেই বৃহস্পতিবার সকালে দিঘায় দিলীপ ঘোষ বলেন, ‘‘বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা, যাঁরা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন, আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তাঁরা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন।’’ দিলীপ ঘোষের এই কথায় শুভেন্দুর যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার বিষয়টি লুকিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

তার পরেই দিলীপ ঘোষ মনে করিয়ে দেন বিজেপির রাজনৈতিক সৌজন্যের প্রসঙ্গটি। তাঁর কথায়, ‘‘আমি সেই পার্টি করি, যে পার্টির প্রধানমন্ত্রী (অটলবিহারী বাজপেয়ী) কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। মমতা তখন আমাদের সঙ্গে ছিলেন, আজ শত্রু হয়েছেন বলে মানি না।’’ এর পরেই তিনি মনে করে দেন যে কোনও ‘প্রোটোকল’ না মেনেই নওয়াজ় শরিফের নাতনির বিয়েতে পাকিস্তান গিয়েছেলেন নরেন্দ্র মোদি। তারপর তিনি বলেন, “এটি বিজেপি”। এই দিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘যাঁরা ২০২১ সালে এসেছেন, তাঁরা বিজেপি নিতে পারবেন না।’’ দিলীপ ঘোষের এই মন্তব্যের নিশানায় যে শুভেন্দু অধিকারী, তা সম্পূর্ণ পরিষ্কার।

দিলীপ ঘোষের কথায়, ‘‘আমার প্রানমন্ত্রী মোদি শরিফের মেয়ের বিয়েতে গিয়েছিলেন। তার পরে পাঠানকোট, পুলওয়ামা হামলা হয়েছিল। মোদী কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করতে ভয় পাননি।’’

কটাক্ষ করে শুভেন্দু’র উদ্দ্যেশে তিনি বলেন, ‘‘যাঁরা অপসংস্কৃতি আনতে চাইছেন, তাঁরা বিজেপি জানেন না।’’

প্রসঙ্গত, ২০২১ সালে হওয়া বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপি দলের সঙ্গে যুক্ত হন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ