ফের বেলাগাম দিলীপ, তৃণমূল নেতাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি

বুধবার মেদিনীপুরে বিজেপির একটি সভায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের লাগাম ছাড়া দিলীপ ঘোষ। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি(Dilip Ghosh) এবার বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিলেন। ইতিমধ্যে দিলীপ ঘোষের এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। বিজেপি নেতার এমন মন্তব্যে অস্বস্তিতে পদ্ম শিবির।

বুধবার মেদিনীপুরে বিজেপির একটি সভায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্যের শাসকদলের নেতাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ‘বাংলার মানুষরা এখন বুলডোজার চাইছেন। যেভাবে এখানে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, একটাই রাস্তা বুলডোজার। তৃণমূল নেতারা যারা এসব কথা বলছে, আগে তাদের বাড়ির উপর দিয়ে বুলডোজার চলবে।’

একের পর এক গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার হচ্ছে পদ্ম শিবির। দল ছাড়ার হিড়িক পড়েছে বিজেপিতে। তার জেরে এমনিতেই রক্তক্ষরণ অব্যাহত। তার মাঝে আবার সররবভারতীয় স্তরের নেতার এমন মন্তব্যে স্বাভাবিকভাবে বিপাকে পড়েছে গেরুয়া শিবির। সম্প্রতি রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে গিয়েছেন। তার পরও দিলীপের এমন মন্তব্যকে ভাল ভাবে দেখছে না বিজেপির একাংশ। বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে গেরুয়া শিবিরের হাল ফেরাতে কর্মীদের বুথে বুথে গিয়ে সংগঠনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন তিনি। উপনির্বাচন হোক বা পুর নির্বাচন একের পর এক ভোটে পরাজয়ের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি বিজেপি নেতারা। তারপরও এমন মন্তব্য করায় অনেকে বিরক্তি প্রকাশ করেছে। বিজেপি বিরোধী রাজনীতিকদের একাংশের মত, ‘হুমকি ধুমকি দিয়ে লাভ হবে না। বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণা-ভাষণ দিয়ে ভোটে গো হারা হেরেছে বিজেপি। তার পরও পদ্ম শিবিরের নেতাদের শিক্ষা হয়নি।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর