উট রাখাকে কেন্দ্র করে জেলা ক্রীড়াসংস্থা ও পুলিশের মধ্যে বিবাদ

গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ উটগুলিকে বাজেয়াপ্ত করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উট রাখাকে কেন্দ্র করে জেলা ক্রীড়াসংস্থা এবং পুলিশের মধ্যে বেঁধে গেল সমস্যা। ৩১ নং জাতীয় সড়ক দিয়ে দু’টি লরিতে রাজস্থান থেকে ত্রিপুরাতে পাচার হচ্ছিল ১২টি উট। গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ উটগুলিকে বাজেয়াপ্ত করে। এরপর রাত দুটো নাগাদ উটগুলিকে নিয়ে আসে জলপাইগুড়ি জেওয়াইএমএ ময়দানে।  

সেই সময় ক্লাবের মাঠে ঢোকার গেট বন্ধ ছিল। গভীর রাতে ক্লাবে গাড়ি ঢোকার আওয়াজ পেয়ে ছুটে আসে ক্লাবের মালি। অভিযোগ পুলিশ তাকে ধমক দিয়ে সরিয়ে দেয়। এরপর পে লোডার দিয়ে ক্লাবের গেট ভেঙে লরি নিয়ে মাঠে ঢুকে যায় পুলিশ এবং মাঠে উটগুলিকে রেখে দেয়। এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় ক্লাব কর্তৃপক্ষের বচসা।  

ক্লাব সুত্রে জানা গিয়েছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে জলপাইগুড়ি জেওয়াইএমএ ময়দানে জেলা ক্রীড়াসংস্থা আয়োজিত ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠে লরি, পে লোডার এবং উঠের দাপাদাপিতে মাঠটি বর্তমানে খেলার অযোগ্য হয়ে পড়েছে। এই অবস্থায় কীভাবে লিগের খেলা শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জটিলতা। পুলিশের এই কর্মকাণ্ডের জন্য ক্ষোভে ফুঁসছে জেলা ক্রীড়াসংস্থা এবং ক্লাব কর্তৃপক্ষ। তারা বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। এই বিষয়ে তারা পুলিশের বিরুদ্ধে জনমত গঠনে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জলপাইগুড়ির সমস্ত ক্লাব গুলিকে ডেকে একটি বৈঠকে মিলিত হতে চলেছেন বলে জানা গিয়েছে।

জেলা ক্রীড়াসংস্থার সচিব কুমার দত্ত বলেন, ‘এই ঘটনা নজিরবিহীন। পুলিশের এহেন ভূমিকার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন দেখা যাচ্ছে পুলিশ গায়ের জোর দেখিয়ে যখন তখন যে কারও বাড়ি দখল করে নেবে। একটি ক্লাবের মাঠ যেভাবে পুলিশ নষ্ট করে দিল তা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব’।

অন্যদিকে, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল বলেন, ‘এই উটগুলিকে রাজস্থান থেকে ত্রিপুরাতে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে আমরা বাজেয়াপ্ত করেছি। ১২টি উট রাখার জন্য মাঠের প্রয়োজন। তাই ওখানে রাখা হয়েছে। যদি মাঠের কোনও ক্ষতি হয়ে থাকে তবে তা নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করা হবে’।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২