অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে টানাপোড়েন, চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তাল বনগাঁর জে আর ধর মহকুমা হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে টানাপোড়েন, চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তাল বনগাঁর জে আর ধর মহকুমা হাসপাতাল। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দর কষাকষির জেরে গুরুতর আহত ওই যুবকের সময়মতো চিকিৎসা হয়নি, সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগমৃতের পরিবারের সদস্যদের। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল (২১)। বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে বন্ধুদের সঙ্গে একটি জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ সেরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক সহ তাঁর এক সঙ্গী। গুরুতর আহত অবস্থায় তিনজনকে বনগাঁ জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা আহতদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। অভিযোগ, এরপরই রোগীর পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করলে নির্ধারিত ভাড়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ দাবি করা হয়। পরিবারের দাবি, সেই সময়ে চালকদের চাওয়া ৩,৫০০ টাকা তাঁদের কাছে ছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে তাঁরা নিজেদের কাছে থাকা মোবাইল ফোন ও গাড়ির চাবি পর্যন্ত জামানত হিসেবে দিতে চাইলেও অ্যাম্বুলেন্স পরিষেবা মেলেনি।

পরিবারের আরও অভিযোগ, প্রায় এক ঘণ্টারও বেশি সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পড়ে থাকায়, চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়নি। আর সেই কারণেই বিশ্বজিতের মৃত্যু হয়েছে। ঘটনার জন্য সরাসরি অ্যাম্বুলেন্স চালকদের গাফিলতিকেই দায়ী করেছেন মৃতের পরিজনরা। ঘটনার পর মঙ্গলবার হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বনগাঁ মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স বিভাগের সামনে বিক্ষোভ দেখিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। পাশাপাশি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত যুবকের পরিবারের বক্তব্য, অর্থের অভাবে যদি একজন মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্স পরিষেবা না পান, তবে তা অত্যন্ত উদ্বেগজনক এবং অমানবিক। ভবিষ্যতে যাতে কোনও রোগী বা তাঁর পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা। এদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। 

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার