শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার প্রকাশ্যে কান ধরে উঠবস করলেন তৃণমূলের কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছে না। গোপনে যোগাযোগ রেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে।জনগণের কাছে ক্ষমা চেয়ে প্রকাশ্যে কান ধরে উঠবস করলেন তৃণমূল কাউন্সিলর। তমলুকের(Tamluk) ঘটনায় শোরগোল।পুরো দুর্নীতি নিয়ে মুখ খুলে বিপাকে পড়েছিলেন তমলুক পৌরসভার ১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি।শেষ মেশ কান ধরে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই তৃণমূল নেতা।এবার শুধু কান ধরে ক্ষমা চাওয়া নয়,রীতিমতো কান ধরে উঠবস করতে দেখা গেলো ওই তৃণমূল নেতাকে।

তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি(Partha Sarathi Maity) রাজ্যের যুব সহ সভাপতিও বটে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি। সম্প্রতি নন্দীগ্রামে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু বলেন, আমার কোনো আত্মীয়কে এই লিস্টে পাবেন না,যা নিয়ে পার্থসারথি মাইতি বলেন যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি চুরি করেছে। সেই শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) নন্দীগ্রামে বড় বড় কথা বলছেন। প্রসঙ্গত এই লিস্ট ২০১৬ সালের প্যানেলের। যে সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন।তিনি আসল দুর্নীতির মাস্টারমাইন্ড,কিন্তু পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা নিজেদের পদ বাঁচানোর জন্য তার নাম মুখে আনছেন না।

যখন এই নিয়ে পূর্ব মেদিনীপুরের কোন তৃণমূল নেতৃত্ব মুখ খুলছেন না, সেই জন্য সমস্ত তৃণমূল নেতৃত্বের হয়ে জনসাধারণের কাছে কান ধরে ক্ষমা স্বীকার করছি। কোন তৃণমূল নেতৃত্ব মুখ খুললেই হয়তো তার পদ চলে যাবে, সেই ভয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। ক্ষমা শিকারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির দাবি পার্থসারথি মাইতির মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!