মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ৫-৬ ধরনের থেরাপিতে জোর চিকিৎসকদের

Ligament Injury থেকে মুখ্যমন্ত্রীকে দ্রুত সুস্থ করতে ৫-৬ ধরনের থেরাপিতে জোর দিয়েছেন চিকিৎসকরা। প্রশ্ন একুশের সভায় কী তাঁর দেখা মিলবে!

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত মরতে মরতে প্রাণে বেঁচে ফিরেছেন। উত্তরবঙ্গে(North Bengal) দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে আকাশেই দুর্যোগের মুখে পড়ে তাঁর হেলিকপ্টার(Helicopter)। কোনওরকমে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে সেভকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময় হেলিকপ্টার থেকে নামতে গিয়েই পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এখন কলকাতায়(Kolkata) কালিঘাটের বাড়িতে চলছে তাঁর চিকিৎসা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, Ligament Injury থেকে মুখ্যমন্ত্রীকে দ্রুত সুস্থ করতে ৫-৬ ধরনের থেরাপিতে জোর দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার প্রায় ২ ঘণ্টা ধরে কালীঘাটের বাসভবনে মুখ্যমন্ত্রীর চিকিৎসা হয়।

আরও পড়ুন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি স্থগিত

জানা গিয়েছে, শুক্রবার মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি করার জন্য চিকিৎসকেরা একাধিক আধুনিক যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলেন। সেই সঙ্গে ছিল SSKM Hospital’র একটি বিশেষ Medical Team-ও। মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে এবং কোমরে যে মারাত্মক চোট রয়েছে সেই চোট যাতে কোনওভাবে বৃদ্ধি না পায় সেদিকেই এখন জোর দিয়েছেন SSKM Hospital’র Physical Medicine বিভাগের প্রধান ডাঃ রাজেশ প্রামাণিক। চিকিৎসকমহল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আঘাতজনিত ব্যথা কিছুটা কমেছে। অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সম্ভবত আর পাওয়া যাবে না মুখ্যমন্ত্রীকে। তবে নির্বাচনী প্রচার সীমা শেষ হওয়ার আগে বাড়ি থেকে Social Media মারফত আমজনতা এবং দলের নেতাকর্মী ও সমর্থকদের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে দলের লক্ষ্য যেভাবেই হোক একুশে জুলাইয়ের আগে তাঁকে সুস্থ করে তোলা যাতে সেদিনের মহাসভার মহামঞ্চে তাঁর দেখা পান বাংলার জনতা।

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম