রান্নার গ্যাস না পেয়ে অবশেষে থানার সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ: ডোমেস্টিক রান্নার গ্যাস না পেয়ে মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ দেখাল গ্রাহকরা।গ্রাহকদের অভিযোগ,ভোর থাকতে তাঁরা এসে গ্যাসের জন্য লাইন দিয়েছিলেন । কিন্তু ৫/৬ ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর এখন গ্যাসের ডিস্ট্রিবিউটর এসে অফিস ঘরের বাইরে নোটিশ ঝুলিয়ে দেন – গ্যাস আজকে পাওয়া যাবে না ।কারণ হিসেবে তারা যেটা দাবি করছে,গ্যাসের গাড়ি আসেনি। তাই তারা গ্যাস দিতে পারবেন না।

এরপর এই লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন । তাঁরা মিনাখাঁ থানার(Minakha P.S.) সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । স্থানীয় গ্রাহক নিরঞ্জন বারুই অভিযোগ করেন, শনিবার ভোর পাঁচটা থেকে তারা গ্যাসের অফিসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু পরে নোটিশ দিয়ে জানানো হয় গ্যাসের গাড়ি না আসা পর্যন্ত পরবর্তী গ্যাস পাওয়া যাবে না। এই ঘটনায় তারা ক্ষোভ উগড়ে দেন। অপর গ্রাহক চন্দ্রশেখর মণ্ডল বলেন, গ্যাস বুক করার পরেও তারা গ্যাস পাচ্ছেন না সময় মত।

তাঁদের একটাই দাবি ডোমেস্টিক গ্যাস(Domestic Gas) তাদের দেওয়া হোক। তাই তারা বাধ্য হয়ে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। গ্যাস পেয়ে গেলে তারা আর কোন অভিযোগও জানাবেন না। বিক্ষোভ দেখাবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিনাখাঁ থানার সামনে। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় ওই গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলে সকলে যাতে গ্যাস দ্রুত পান সেই ব্যবস্থা নেওয়া হবে এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে সেই আশ্বাস পেয়ে চলে যান।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক