ডোমজুড় থেকে ভুয়ো আধার ও ভোটার কার্ড সহ অনুপ্রবেশকারীকে ধরল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়: এবার হাওড়ার ডোমজুড় -এর গয়েশপুর এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশীকে পাকড়াও করল গ্রামবাসীরা । তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাস্থলে ডোমজুড় থানার(Domjur P.S.) পুলিশ আধিকারিকরা গিয়ে তাকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে ভুয়ো আধার এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। অনুপ্রবেশকারী ইস্যুতে যখন তপ্ত বঙ্গের রাজনীতি সেই সময় প্রতিদিনই প্রায় বঙ্গের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিকরা।

কোথাও শাশুড়িকে নিজের মা বানিয়ে ভুয়ো পরিচয় পত্র তৈরি করে ভারতের নাগরিক হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আবার কোথাও দালালের মাধ্যমে ভারত ভূখণ্ডে প্রবেশ করে বিএসএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নজরদারিতে ধরা পড়ছেন একাধিক অনুপ্রবেশকারীরা। কখনো সড়কপথে কখনো নদী সাঁতরে আবার কখনো কাঁটাতারের চোরা পথ দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারত ভূখণ্ডে। এই দেশে এসে মোটা টাকার বিনিময়ে তারা ভারতীয় পরিচয় পত্র তৈরি করে ভোটের অধিকার এবং ভারতের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকা গুলিতে এই ধরনের অনুপ্রবেশকারীদের ঠেকাতে প্রশাসনের তৎপরতা চলছে। জোর কদমে। সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা গড়ে উঠেছে অনু প্রবেশ কারীদের বিরুদ্ধে।

রবিবার হাওড়ার ডোমজুড়ে সাধারণ মানুষ এক অনুপ্রবেশকারীকে জাল পরিচয় পত্র সহ হাতেনাতে ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথাবার্তা উঠে আসে। সাধারণ মানুষ এরপর আইন হাতে না তুলে নিয়ে ওই অনুপ্রবেশকারীকে স্থানীয় থানার পুলিশ অফিসারদের ডেকে তাদের হাতে তুলে দেয়। পুলিশ ওই অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিভাবে সে এই দেশে প্রবেশ করলো এবং ভুয়ো পরিচয় পত্র বানাল তা জানার চেষ্টা করছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী