সরকারি মঞ্চে বন্দুক উপহার! বাঁকড়া গ্রামসভায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকড়া : ডোমজুড়ের সরকারি অনুষ্ঠান মঞ্চে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ‘বন্দুক উপহার’ দেওয়া ঘিরে শোরগোল। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, হাওড়ার জোমজুড়ের বাঁকড়ায় গ্রামসভার বৈঠক চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা বক্তব্য রাখছিলেন। সেই সময় সকলেই তাঁকে সম্মান জানাচ্ছিলেন। সেই সময় একজন পেশায় প্রোমোটার তৌফিক মোল্লা একটি দোনলা বন্দুক তুলে দেন  পঞ্চায়েত প্রধানের হাতে। বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। বন্দুক দেওয়ার কথা স্বীকার করলেও, তাঁর দাবি সেটি খেলনা বন্দুক।

প্রকাশ্যে সভা চলাকালিন বন্দুক তুলে দেওয়ার ঘটনায় অবাক হয়ে যান অনেকেই। আবার কাউকে কাউকে হাততালিও দিতে দেখা গিয়েছে। গ্রামসভার বার্ষিক অনুষ্ঠানের শুরু থেকেই ভিডিয়ো করছিলেন অনেকে। বন্দুক তুলে দেওয়ার দৃশ্য মোবাইল ক্যামেরায় তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। তার সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন মোল্লা জানিয়েছেন, বন্দুক নিয়ে তিনি ভুল করেছেন। বিষয়টি আচমকা ঘটে যাওয়ায় বুঝতে পারেননি। তবে বন্দুকটি খেলনা বন্দুক ছিল।

তাঁর কথায়, কেউ এই ধরনের উপহার দিতে পারে, তিনি বুঝতে পারেননি। তবে যিনি এই বন্দুক উপহার দিয়েছে, তার খোঁজ মিলছএ না। মোবাইলো বন্ধ রয়েছ। ঘটনার পর থেকে পলাতক বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় চরম নিন্দা করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, ভয়ের পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে।

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন