বনগাঁয় পণের বলি গৃহবধূ, গ্রেফতার স্বামী, এলাকায় চাঞ্চল্য

পণের জন্যে অত্যাচার করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পণপ্রথায় বলি গৃহবধূ। গলায় দড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা। কিন্তু পরিবারের দাবি, পণের জন্যে অত্যাচার করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা প্রদ্যুৎ কুমার বিশ্বাস এবং দীপা বিশ্বাসের মেয়ে পলি বিশ্বাস। বয়স ২৩ বছর। জানা গিয়েছে, প্রায় ৬ বছর আগে বাগদার করঙ্গ মালিপোতার বাসিন্দা উত্তম দাসের সঙ্গে বিয়ে হয় পলির। তাঁর স্বামী পেশায় একজন গাড়ির চালক। তাঁদের একটা ৪ বছর ৬ মাসের ছেলে রয়েছে।

অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্যে পলিকে অত্যাচার করতেন তাঁর স্বামী-সহ পরিবারের লোকজন। টাকা দাবি করতেন। পলির বাবা-মা জানিয়েছেন, রবিবার (২৫ জানুয়ারি) সকালে উত্তম নিজেই তাঁর শ্বশুরবাড়িতে ফোন করে জানিয়েছেন যে তাঁদের মেয়ে পলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পলির পরিবারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন পলির মা। তখন কোনও অশান্তি ছিল না। মেয়েকে সুস্থ দেখেছিলেন তিনি। এক রাতের মধ্যে কি এমন হল যে, পলি আত্মহত্যা করবে! তবে বিয়ের পর থেকেই জামাই মেয়েকে জিনিসপত্রের জন্য চাপ দিতেন। টাকা আনতে পাঠাতেন। না দিলেও জামাই মারধর করতেন।

তাই পরিবারের অভিযোগ, তাঁদের জামাই মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে। এখন তাঁরা মেয়ের মৃত্যুর বিচার চাইছেন। ইতিমধ্যেই জামাইয়ের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পলির মা। এরপরেই পুলিশ জামাইকে গ্রেফতার করেছে। তবে পণে বলি এই প্রথম নয়। কয়েক মাস আগে বারাসতে পণে বলি হয়েছিলেন একজন ২২ বছরের তরুণী। অভিযোগ উঠেছিল, তাঁকে পিটিয়ে হত্যা করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। প্রচুর টাকার দাবি ছিল তাঁদের। দিতে পারেনি বলেই মেয়েকে মেরে ফেলেছেন তাঁরা।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী